Bank Holidays in April 2026 : এপ্রিলে টানা ছুটি, কোন কোন দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, দেখে নিন - 24 Ghanta Bangla News
Home

Bank Holidays in April 2026 : এপ্রিলে টানা ছুটি, কোন কোন দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, দেখে নিন

Spread the love

Bank Holidays in April 2026 : এপ্রিলে টানা ছুটি, কোন কোন দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক, দেখে নিন

নয়াদিল্লি : দৈনন্দিন জীবনের একঘেয়েমি থেকে মুক্তি পেতে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? কিন্তু, ছুটি পাচ্ছেন না? এপ্রিল মাস একেবারে আদর্শ সময়। মাসজুড়ে কিন্তু প্রচুর ছুটি পাচ্ছেন। একটু প্ল্যান করলেই অন্তত দুই-তিনদিনের ছুটি নিয়ে ঘুরে আসতে পারেন কাছে-পিঠে। এপ্রিল মাসজুড়ে গুড ফ্রাইডে থেকে পয়লা বৈশাখ…সব মিলিয়ে প্রচুর ছুটি রয়েছে। আবার ছুটির জন্য এপ্রিল মাসে বেশ কয়েরদিন ব্যাঙ্ক ছুটি থাকবে। সেক্ষেত্রে কবে কোনদিন ছুটি থাকছে, কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকছে দেখে নিন

এপ্রিলে ছুটির তালিকা

৩ এপ্রিল (শুক্রবার) – গুড ফ্রাইডে।দেশজুড়ে পালিত হয়। তাই গোটা দেশেই বন্ধ থাকবে ব্যাঙ্ক
৪ এপ্রিল (শনিবার) – ইস্টার স্যাটার্ডে। বিশেষ কয়েকটি রাজ্যে ইস্টার স্যাটার্ডে পালন করা হয়
৫ এপ্রিল (রবিবার) – ইস্টার সানডেও। বিশেষ কয়েকটি রাজ্যেই এই উৎসব পালন করা হয়

১৪ এপ্রিল (মঙ্গলবার)

বৈশাখি (পঞ্জাব, ঝাড়খণ্ড, ছত্তিশগঢ়)
বিজু (ত্রিপুরা)
আম্বেদকর জয়ন্তী (অনেক রাজ্যে)
তামিল নিউ ইয়ার (তামিলনাড়ু, পুদুচেরি)
ভিশু (কেরলম)

১৪-২০ এপ্রিল

বোহাগ বিহু (অসম, অরুণাচল প্রদেশ)

১৫ এপ্রিল (বুধবার)

বাংলা নববর্ষ (পশ্চিমবঙ্গ)
হিমাচল দিবস (হিমাচল প্রদেশ)

১৯ এপ্রিল (রবিবার) – পরশুরাম জয়ন্তী (বিভিন্ন রাজ্যে)
২০ এপ্রিল (সোমবার) – বাসব জয়ন্তী (কর্নাটক)
২১ এপ্রিল (মঙ্গলবার) – গড়িয়া পুজো (ত্রিপুরা)

ব্যাঙ্কে কোন কোন দিন ছুটি থাকছে, কোন দিনগুলি ব্যাঙ্ক বন্ধ থাকবে দেখে নিন

১ এপ্রিল (বুধবার) – অ্যানুয়াল ক্লোজিং। অর্থাৎ নতুন অর্থবর্ষ শুরুতে দেশজুড়ে এদিন ব্যাঙ্কগুলিতে বার্ষিক ছুটি থাকে।
৩ এপ্রিল – গুড ফ্রাইডে
১১ এপ্রিল – দ্বিতীয় শনিবার
১৪ এপ্রিল – আম্বেদকর জয়ন্তী
১৫ এপ্রিল – বাংলা নববর্ষ
২৫ এপ্রিল – চতুর্থ শনিবার

রিজার্ভ ব্যাঙ্ক ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী, রবিবার সাপ্তাহিক ছুটি রয়েছে। এপ্রিল মাসে চারটে রবিবার রয়েছে। অর্থাৎ এমনিতেই চারদিন ছুটি থাকছে। বাকি ছুটিগুলি সেইভাবেই প্ল্যান করে চটজলদি ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *