March 2026 - Page 21 of 203 - 24 Ghanta Bangla News
Home

BJP’s Party Office: ভবানীপুরে বিজেপির পার্টি অফিস বেআইনি? ফিরহাদ বললেন, ‘FIR করেছি’

কলকাতা: ভোটের হটস্পট ভবানীপুরে এবার বিজেপি-তৃণমূলের নতুন লড়াই। বেআইনিভাবে শুভেন্দুর কার্যালয় তৈরির অভিযোগ। নির্বাচন কমিশনের হস্তক্ষেপ দাবি করে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। ৭৪ নম্বর ওয়ার্ডে বিতর্কিত ওই অফিস তৈরির অভিযোগ। জমিতে আবার নির্মাণে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। তৃণমূলের দাবি, সেই নির্দেশ অমান্য করেই পার্টি অফিস তৈরি করছে বিজেপি। ফলে এখন বিজেপির এই নতুন নির্বাচনী কার্যালয় […]

Home

US-Iran War: হরমুজ প্রণালীই দখল করে নেবে আমেরিকা? মধ্য প্রাচ্যে পৌঁছে গেল ৩৫০০ সেনা, এরপর…

ওয়াশিংটন: আকাশপথে অনেক লড়াই হল, এবার কি মাঠে নেমে যুদ্ধ করবে আমেরিকা-ইরান? যুদ্ধের এক মাস হয়ে গেল। শোনা যাচ্ছে, এবার পেন্টাগন আরও বড় পরিকল্পনা করছে। এবার তাদের প্ল্যান গ্রাউন্ড অপারেশনের। অর্থাৎ ইরানের মাটিতে নেমে সে দেশে অভিযান চালাবে আমেরিকা। কোথায় কোথায় অভিযান চালানো হবে, সেই পরিকল্পনাও তৈরি। দ্য ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী, পেন্টাগন ইরানে ঢুকে […]

Home

Asit on Rachna: ‘দেবাংশু হারলে দায়ী রচনা…মিথ্যা কথা বলে দিদির কান ভাঙিয়েছে’, সাময়ির ‘বিরতি’ কাটিয়ে আবার ‘স্বমহিমায়’ অসিত

চুঁচুড়া: আবার,আবার বেলাগাম চুঁচুড়ার বিদায়ী বিধায়ক অসিত মজুমদার। ছাব্বিশের বিধানসভা ভোটে টিকিট না পেয়ে আগেই বিক্ষুব্ধ ছিলেন তিনি। মাঝে একটু শান্ত হয়েছিলেন বটে। তবে, ফের বেলাগাম অসিত। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রুপবাজির অভিযোগ তুললেন তিনি। শুধু তাই নয়, এবারের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের ফল খারাপ হলে তার জন্য দায়ী থাকবেন রচনা। একেবারে সাংবাদিক বৈঠক করে সোজাসাপ্টা […]

Home

Weather Update: কয়েকদিনের মধ্যেই বাঁকুড়া-পুরুলিয়ায় ৪০ ডিগ্রি? কলকতায় কতটা বাড়বে গরম?

কলকাতা: আকাশ মেঘলা। যদিও দক্ষিণবঙ্গে কিছুটা হলেও ঝড়-বৃষ্টি কমবে বলে মনে করছে আবহাওয়া দফতর। উল্টে তাপমাত্রাও অনেকটাই বাড়তে পারে।  পশ্চিমের জেলাগুলিতে তো এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছাতে পারে। তবে বৃষ্টির হাত থেকে যে পুরোপুরি রেহাই মিলবে এমনটা নয়। মঙ্গলবার গোটা দক্ষিণবঙ্গেই থাকছে হলুদ সতর্কতা। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। […]

Home

PM Narendra Modi : ‘এক জোট হয়ে লড়তে হবে, ভারত জিতবেই’, যুদ্ধ পরিস্থিতিতে ‘মন কি বাত’-এ বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি : মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার ১৩২ তম ‘মন কি বাত’ অনুষ্ঠান থেকে যুদ্ধ পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। কোভিড পরিস্থিতির কথাও মনে করে দিয়েছেন। তবে, কঠিন পরিস্থিতিতে আবারও একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন। একইসঙ্গে দেশবাসীর উদ্দেশে আতঙ্কিত না হওয়ার বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “আমাদের […]

Home

West Bengal Election 2026 Live: বাড়ি-বাড়ি প্রচারে দেবাশিস কুমার, গেলেন পরমব্রতর বাড়ি

Live Assembly Election 2026 News Updates in Bengali: জেলায়-জেলায় জোরদার প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল। প্রচারে ব্যস্ত থাকছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার মানবাজারে একটি প্রচারসভা করবেন মমতা। এরপর যাবেন বাঁকুড়ায়। তারপর পৌঁছবেন খড়গপুরে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ ও সন্দেশখালিতে প্রচার করবেন। এ দিকে, প্রচার রয়েছে বিজেপিরও। গতকালই অমিত শাহ তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট […]

Home

Uttar Pradesh Crime : আইসক্রিম বিক্রেতার মাথা কেটে বাড়ি গিয়ে রান্না! হাড়হিম ঘটনা উত্তর প্রদেশে

লখনউ : ব্যস্ত সময়। দিনে-দুপুরে রাস্তাঘাটে লোকজনও ভর্তি। ঠিক সেইসময় ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। প্রকাশ্য রাস্তায় প্রথমে গলা কেটে খুন। তারপর কাটা মুণ্ডু নিয়ে বাড়ি ফিরে রান্না করা। যাকে বলে চরম নৃশংসতা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাবাঁকি জেলার পারসোওয়াল গ্রামে। মৃতের নাম বাবলু (২৫)। ইতিমধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে উত্তর প্রদেশ পুলিশ। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে […]

Home

Panihati Assembly: তিলোত্তমার মা-কে নিয়ে ‘স্পিকটি নট’, তবে কলোতানকে কটাক্ষ নির্মল পুত্রের

পানিহাটি: রাজ্যের অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র হল পানিহাটি। বিশেষ করে যখন বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন তিলোত্তমার মা, সেক্ষেত্রে এই কেন্দ্রে ভোটের ফলাফল কী হয় তা নিয়ে দেখার অপেক্ষায় বাঙালি। তবে এখানে তিলোত্তমার মা প্রার্থী হলেও,তাঁকে নিয়ে কোনও মন্তব্যই করতে নারাজ তৃণমুল প্রার্থী মুখ্য সচেতক নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর ঘোষ। তবে,সিপিএম প্রার্থী কলতানকেই মূল প্রতিদ্বন্দ্বী হিসাবে ধরছেন […]

Home

Trinamool MLA: ‘আমি কখনও আপোসের রাজনীতি করিনি’, ভোটের মুখে দল ছাড়লেন বাদুড়িয়ার বিধায়ক

বসিরহাট: দুয়ারে ভোটে, পুরোদমে প্রচারের কাজেও ঝাঁপিয়ে পড়েছেন প্রার্থীরা। কিন্তু এখনও কী ক্ষোভের আগুন নিভবে না তৃণমূলে? তৃণমূল ছাড়লেন বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুর রহিম। এবার তাঁকে আর দাঁড় করায়নি দল। এর আগেও টিভি ৯ বাংলায় টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। এবার তৃণমূল ছাড়ার ঘোষণা করলেন একেবারে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে। দলের বাড়তে […]

Home

Indranil Sen: ‘আমাদের প্রধান প্রতিপক্ষ বিজেপি নয় বামফ্রন্ট’, শূন্য CPM-কে নিয়ে কেন মাথাব্যথা তাও বোঝালেন ইন্দ্রনীল

চন্দননগর: বিজেপিকে আক্রমণ শানাতে গিয়ে বিস্ফোরক চন্দননগরের তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল সেন। যে সকল বিজেপির নেতারা এক সময় তৃণমূলের ছিলেন তাঁদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বিদায়ী মন্ত্রী। তাঁর বক্তব্য, বিজেপির প্রার্থী হতে গেলে বায়োডাটায় দেখা হয় কত বছর তৃণমূল হয়ে করেছেন। মুখ্যমন্ত্রীর হাতে ছোঁয়া নাকি সব দলেই রয়েছে। এমনকী, তাঁদের প্রধান প্রতিপক্ষ যে বামেরা সে কথাও […]