West Bengal Election 2026 Live: বাড়ি-বাড়ি প্রচারে দেবাশিস কুমার, গেলেন পরমব্রতর বাড়ি - 24 Ghanta Bangla News
Home

West Bengal Election 2026 Live: বাড়ি-বাড়ি প্রচারে দেবাশিস কুমার, গেলেন পরমব্রতর বাড়ি

Spread the love

West Bengal Election 2026 Live: বাড়ি-বাড়ি প্রচারে দেবাশিস কুমার, গেলেন পরমব্রতর বাড়ি

Live Assembly Election 2026 News Updates in Bengali: জেলায়-জেলায় জোরদার প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল। প্রচারে ব্যস্ত থাকছেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার মানবাজারে একটি প্রচারসভা করবেন মমতা। এরপর যাবেন বাঁকুড়ায়। তারপর পৌঁছবেন খড়গপুরে। আর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ ও সন্দেশখালিতে প্রচার করবেন।

এ দিকে, প্রচার রয়েছে বিজেপিরও। গতকালই অমিত শাহ তৃণমূল সরকারের বিরুদ্ধে চার্জশিট প্রকাশ করেছে। পাল্টা বিজেপির বিরুদ্ধে চার্জশিট এনেছে তৃণমূলও।

অপরদিকে, প্রচারে শান দিচ্ছে সিপিএমও। শূন্যের খরা কাটাতে মরিয়া বামেরা। সব ছেড়ে ঝাঁপিয়ে পড়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রার্থীদের হয়ে প্রচার সারছেন তিনি।

আজ আবার মার্চের শেষ রবিবার। প্রতি মাসের শেষ ‘মন কী বাত’ অনুষ্ঠান ঘিরে এ বার তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। বর্তমানে পশ্চিমবঙ্গ-সহ পাঁচ রাজ্যে জোরদার ভোটপ্রচার চলছে। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর বক্তব্যে কি কোনও নির্বাচনী বার্তা উঠে আসতে পারে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *