ছেলে ইউভানের স্কুলে ৬-৭ দিনের ছুটি ছিল, তাই ইউভান মরুভূমি দেখতে দুবাই যেতে চেয়েছিল। শুভশ্রী একাই ছেলেকে নিয়ে দুবাই পাড়ি দেন। শনিবারই সেখানে পৌঁছেছেন তিনি। তারপরই সব ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়। রাস্তাতেও বেরতে পারছেন না অভিনেত্রী। কলকাতায় বসে রাজ চক্রবর্তী জানালেন, আপাতত হোটেলে আছেন শুভশ্রী। বেরতে পারছেন না। সরকারের নির্দেশ মেনেই ভিতরে রয়েছেন তাঁরা। […]