March 2026 - Page 146 of 203 - 24 Ghanta Bangla News
Home

Om Birla : লোকসভায় স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব বিরোধীদের

নয়াদিল্লি : লোকসভায় স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করলেন বিরোধীরা। স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আগেই অনাস্থা এনেছিলেন বিরোধীরা। সোমবারই লোকসভায় অনাস্থা প্রস্তাব পেশ করার কথা ছিল। কিন্তু, পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনার দাবিতে গতকাল দিনভর বিক্ষোভ দেখান বিরোধীরা। সেই ইস্যুতেই একাধিকবার লোকসভা মুলতুবি হয়ে যায়। অবশেষে আজ স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব […]

Home

SC On SIR: ‘আমি কড়া ভাবে বলছি…’, বিচারাধীনদের কথা তুলতেই TMC-র নয়া সাংসদ মেনকা গুরুস্বামীকে কী বললেন CJI?

নয়া দিল্লি: এসআইআর প্রক্রিয়া নিয়ে আগাম পিটিশন দিয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী মেনকা গুরুস্বামী। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে শুনানি। মেনকা গুরু স্বামীর আগাম পিটিশনে অত্যন্ত বিরক্ত হন প্রধান বিচারপতি। মেনকাকে স্পষ্ট বুঝিয়ে দেন, ‘সিস্টেমে ভরসা রাখুন।’ বিচারাধীন ভোটারদের ভবিষ্যৎ প্রসঙ্গে প্রধান বিচারপতি এদিন স্পষ্ট করে দেন, ” হাইকোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, […]

Home

India Bangladesh News: অতীত ভুলে ভারত-নির্ভরতা বাড়াতে পারে ঢাকা, ইউনূস যেতে সম্পর্কে নতুন মোড়?

কলকাতা: বাংলাদেশে জ্বালানি সংকট, তৈরি হয়েছে অস্থিরতা। পরিস্থিতি সামাল দিতে নয়াদিল্লির দিকে ঝুঁকতে চায় ঢাকা, দিতে চায় বাড়তি ডিজেল আমদানির প্রস্তাব। মঙ্গলেই পাইপলাইন হয়ে অসমের নুমালিগড় তৈল শোধনাগার থেকে বাংলাদেশে পাঠানো হবে পাঁচ হাজার টন ডিজেল। কিন্তু পশ্চিম এশিয়ার সংঘাত পর্বের জেরে বেড়েছে জ্বালানির চাহিদা, যা দিনশেষে আতঙ্ক করেছে আম বাংলাদেশিদের মনে। তাই পরিস্থিতি সামাল […]

Home

‘জেইলার ২’-তে পুলিশ অবতারে শাহরুখ! রজনীকান্তে সঙ্গে বাদশা দুরন্ত জুটি?

রুপোলি পর্দায় সবথেকে বড় ধামাকা হতে চলেছে খুব শীঘ্রই। দক্ষিণ ভারতের ‘সুপারস্টার’ রজনীকান্তের বহু প্রতীক্ষিত অ্যাকশন এন্টারটেইনার ‘জেইলার ২’ (Jailer 2)-তে এক বিশেষ ভূমিকায় দেখা যাবে শাহরুখ খানকে। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে ইন্ডাস্ট্রি সূত্রে খবর, এই ছবিতে শাহরুখের চরিত্রটি একজন পুলিশ অফিসারের। সূত্রের খবর, ছবির সিংহভাগ কাজ ইতিমধ্যেই শেষ। কেবল শাহরুখ খানের অংশের শুটিংটুকুই বাকি […]

Home

Supreme Court: ‘একটাও বৈধ ভোটার বাদ যাবে না’, রাজ্যের উপর বিরক্তি প্রকাশ করে ‘সুপ্রিম’ ভরসা দিলেন প্রধান বিচারপতি

নয়াদিল্লি: এসআইআর প্রক্রিয়া নিয়ে আগাম পিটিশনে বিরক্তি প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে প্রধান বিচারপতি (CJI) সূর্য কান্ত রাজ্যের আইনজীবী মেনকা গুরুস্বামীকে বললেন, আগাম পিটিশন ভুল বার্তা দেবে। একইসঙ্গে আইনজীবী তথা তৃণমূলের সদ্য জয়ী রাজ্যসভার সাংসদ গুরুস্বামীকে প্রধান বিচারপতি বলেন, “আগাম পিটিশনের মাধ‍্যমে বার্তা যাচ্ছে, আপনারা সিস্টেমে ভরসা রাখতে পারছেন না।” পিটিশন […]

Home

Gyanesh Kumar: কোনও অবৈধ ভোটার যেন ভোট না দিতে পারে, এটাই ছিল একমাত্র উদ্দেশ্য: জ্ঞানেশ কুমার

কলকাতা: কলকাতায় এসে শান্তিপূর্ণ নির্বাচনের কথাই বারবার বলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। দু’দিনের কর্মসূচি ও কয়েক দফা বৈঠকের পর আজ মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন জ্ঞানেশ কুমার। সেখানে তিনি বলেন, “কোনও বৈধ ভোটার যেন বাদ না যায়, কোনও অবৈধ ভোটার যেন ভোট না দিতে পারে, এটাই ছিল এসআইআরের একমাত্র উদ্দেশ্য।” সবিস্তারে আসছে…

Home

‘যৌথ পরিবারে ১৭ দিনে সিলিন্ডার শেষ হলে কী করব?’, গ্যাস-সংকট নিয়ে উঠছে প্রশ্ন

ইরানের সঙ্গে আমেরিকা-ইজরায়েলের যুদ্ধের ফলে হরমুজ প্রণালী বন্ধ। ফলে মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল, LPG আসতে পারছে না। এই আবহে রান্নার গ্যাস নিয়ে বিভিন্ন জায়গায় হাহাকার পড়েছে। কেন্দ্রও নির্দেশ জারি করেছে, একটা গ্যাস সিলিন্ডার বুকিং করার ২৫ দিন পর দ্বিতীয় সিলিন্ডার বুকিং করা যাবে। সমস্যা মেটাতে সংশোধনাগারগুলিকে উৎপাদন বৃদ্ধির নির্দেশ দিয়েছে। এলপিজি সংকট মেটাতে নয়া কমিটি […]

Home

Induction Cooker Sale Surge : গ্যাসের দাম বাড়তেই ইন্ডাকশন কুকারের চাহিদা তুঙ্গে, বিক্রি বেড়েছে তিনগুণ

কলকাতা : পশ্চিম এশিয়ার যুদ্ধের আগুন লেগেছে মধ্যবিত্তদের হেঁসেলেও। সিলিন্ডার প্রতি রান্নার গ্যাসের দাম বেড়েছে প্রায় ৬৫ টাকা। তার উপর ২৫ দিন অন্তর বুক করতে হবে রান্নার গ্যাস। তার আগে গ্যাস বুক করা যাবে না। আবার গ্যাস বুক করলেও,যে সহজে তা মিলবে, এমনটাও নয়। বুক করার প্রায় ১৫-২০ দিন পর গ্যাস ডেলিভারি করা হচ্ছে। এই […]

Home

মহিলার কথা শুনেই তেড়ে গেলেন তৃণমূল নেতা, দেখুন ক্যামেরার সামনে কী হল

মহিলা নিরাপত্তার প্রশ্নে বারবার সরব হয়েছে বিরোধীরা। সেই প্রশ্ন আরও প্রকট হয় আরজি কর-কাণ্ডের পর। সেই ইস্যু নিয়েই কথা হচ্ছিল TV9 বাংলার ক্যামেরার সামনে। সেখানেই আচমকা এক মহিলা স্কুটি থামিয়ে প্রশ্ন তোলেন, ‘মহিলারা কোথায় নিরাপদ, আমি তো নিরাপদ নই?’ একথা শুনেই এগিয়ে যান তৃণমূল নেতা। তিনি বলে ওঠেন, ‘আপনার সঙ্গে কিছু হয়েছে? বিজেপির হয়ে কথা […]

Home

Govt Invokes ESMA For LPG Supply: LPG-র হাহাকার সামাল দিতে বড় পদক্ষেপ কেন্দ্রের! দেশজুড়ে কার্যকর হল ‘জরুরি’ আইন

নয়াদিল্লি: এ যেন জরুরি অবস্থার থেকে কিছু কম নয়। পশ্চিম এশিয়ায় চলা যুদ্ধের জেরে ব্যাহত হয়েছে অপরিশোধিত তেলের সরবরাহ। ইতিমধ্যেই দেশের বড় বড় শহরে বন্ধের পথে একাধিক হোটেল-রেস্তরাঁ। দাম বেড়েছে রান্নার গ্যাসের। একাধিক জায়গায় মিলছে না এলপিজি সিলিন্ডার। পেট্রোল পাম্পে লম্বা লাইন। গ্যাসে রান্না ছেড়ে ইনডাকশন ওভেন কিনতে পড়েছে ভিড়। সব মিলিয়ে দেশজুড়ে অশনি সংকেত। […]