কুম্ভমেলার ভিড়ে রুদ্রাক্ষ বিক্রি করতে করতে বিশ্বজুড়ে পরিচিতি পেয়েছিলেন ইন্দোরের মোনালিসা ভোঁসলে। কিন্তু সেই পরিচিতিই আজ তাঁর জীবনে বিপত্তি ডেকে এনেছে। নিজের প্রেমিক ফারমান খানের সঙ্গে ঘর ছেড়ে এখন কেরলে আশ্রয় নিয়েছেন তিনি। পরিবারের দিক থেকে প্রাণনাশের হুমকি আসায় তিরুবনন্তপুরমের থাম্পানুর থানায় পৌঁছে পুলিশের কাছে নিরাপত্তার আবেদন জানালেন এই তরুণী। পুলিশ সূত্রে খবর, মধ্যপ্রদেশের ইন্দোরের […]