March 2026 - Page 117 of 203 - 24 Ghanta Bangla News
Home

Iran-US Conflict : হরমুজ় সব দেশের জন্য খোলা! সঙ্কটের মাঝেই ইরানের বড় ঘোষণা, আর চিন্তা রইল না ভারতের ?

তেহরান : হরমুজ় প্রণালী সবার জন্য খোলা। বিশ্বজুড়ে জ্বালানি সংকটের মাঝেই বড় ঘোষণা করে দিল ইরান। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি ইতিমধ্যেই দুই সপ্তাহ পার করে গিয়েছে। অশান্ত পরিস্থিতিতে হরমুজ় বন্ধ করে দিয়েছিল ইরান। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছিল, হরমুজ় দিয়ে কোনও তেলবাহী জাহাজ গেলে, তা উড়িয়ে দেওয়া হবে। তবে, হরমুজ়ে জাহাজ চলাচলে ছাড়পত্র দেওয়া হয়েছিল রাশিয়া […]

Home

Strike in Bengal: ধর্মঘটের দিন কেন স্কুল বন্ধ? স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে ধমক প্রধানের, পড়ুয়াদের বের করে দেওয়ার অভিযোগ

বাঁকুড়া: শিক্ষকেরা ধর্মঘটে সামিল হওয়ায় বন্ধ ছিল স্কুল। ধর্মঘটের দিন স্কুল কেন বন্ধ থাকবে এই প্রশ্ন তুলে এবার স্থানীয় পঞ্চায়েত প্রধান স্কুলের চড়াও হলেন ক্লাসরুমে। তুমুল হম্বিতম্বি। শিক্ষককে যারপরনাই হুমকি দেওয়ার পর পড়ুয়াদেরও জোর করে ক্লাসরুমে থেকে বের করে দেওয়া হল। তাতেই তুমুল শোরগোল।  শনিবার বাঁকুড়ার বড়জোড়া ব্লকের চুনপোড়া প্রাথমিক বিদ্যালয়ের এই ঘটনার ভিডিয়ো সামাজিক […]

Home

West Bengal News Today Live: ভোটের দফা কি কমবে? আজ বিকেলেই সব জানাতে পারে কমিশন

বিজ্ঞান ভবনে রবিবার বিকেল চারটের সময় বৈঠকে বসবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আর তারপরই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। বাংলা সহ পাঁচ রাজ্যে হবে ভোট ঘোষণা। জানা যাবে কত দফায় হবে সেই ভোট। এ দিকে, শনিবার তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গিরিশ পার্ক। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এই ঘটনায় […]

Home

Balurghat: স্কুলের সামনে টোটোটা আসতেই পাঁচিলের আড়াল থেকে বেরিয়ে এল ওরা, ভরদুপুরে মহিলার অবস্থা দেখে থ এলাকার লোকজন

বালুরঘাট: ভরদুপুরে জনবহুল এলাকায় অ্যাসিড হামলা! চাঞ্চল্যকর ঘটনা দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার রঘুনাথপুর বিএম হাইস্কুলের সামনে। আক্রান্ত সন্তোষী রজক (৩৯) বালুরঘাট জেলা হাসপাতালের ইউএসজি বিভাগের এক অস্থায়ী কর্মী বলে জানা যাচ্ছে। বর্তমানে তিনি হাসপাতালের বার্ন ওয়ার্ডে যন্ত্রণায় ছটফট করছেন। সূত্রের খবর, শনিবার দুপুরে কাজ সেরে টোটোয় চেপে বড় রঘুনাথপুরের বাড়িতে ফিরছিলেন সন্তোষী দেবী। অভিযোগ, রঘুনাথপুর […]

Home

Assembly Election Date: ভোট কবে হবে জানা যাবে আজই, বিকেলেই বৈঠক কমিশনের: সূত্র

কলকাতা: রবিবারই বাংলায় হতে পারে ভোটের দিন ঘোষণা। বিকেল চারটে সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন।পাঁচ রাজ্যে ভোটের ঘোষণা হতে পারে আজই। বাংলা ছাড়াও তামিলনাড়ু, অসমের ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। দিন ঘোষণা হতে পারে কেরল-পদুচেরীতেও। কত দফায় ভোট গ্রহণ, তাও জানা যাবে আজ। খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার […]

Home

Kalbaishakhi in Bengal: ৭০ কিমি বেগে কালবৈশাখী? কোন ৫ জেলায় জারি কমলা সতর্কতা?

কলকাতা: জোরাল কালবৈশাখীর কমলা সতর্কতা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির কমলা সতর্কতা। রবিবার থেকেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। সোমবার দক্ষিণের ৫ জেলায় কালবৈশাখীর কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এদিকে এই সপ্তাহের শুরু থেকেই ভিজেছে একাধিক জেলা। ভাল বৃষ্টি হয়েছে কলকাতার আশপাশেও। অন্যদিকে বৃষ্টিতে নাজেহাল হয়েছেন আলু চাষিরা। একাধিক জেলায় মাঠেই ডুবেছে আলু। বস্তা ভর্তি আলু […]

Home

TMC Accused Harassed Teachers: কেন ধর্মঘট করেছেন? শিক্ষকদের রোদে দাঁড় করিয়ে রাখার অভিযোগ TMC নেতাদের বিরুদ্ধে,’ত্রাতা’ হয়ে এল কচিকাচারা, যা করল ভাবনার বাইরে…

পুরুলিয়া: সুপ্রিম নির্দেশের পরও মিলছে না ডিএ। এর প্রতিবাদে ১৩ মার্চ একাধিক রাজ্য সরকারি কর্মচারী এবং শিক্ষক সংগঠন একযোগে ধর্মঘটের ডাক দিয়েছিল। সেই ধর্মঘটে সামিল হওয়ায় শিক্ষক -শিক্ষিকাদের চরম অপমান করার অভিযোগ উঠল স্কুলের পরিচালন কমিটির সভাপতির বিরুদ্ধে। শিক্ষক-শিক্ষিকাদের প্রচণ্ড রোদে দাঁড় করিয়ে রাখার অভিযোগ উঠল তাঁদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার বাগদা চন্দ্রকান্ত বিদ্যাপীঠের। রাজ্য […]

Home

TMC’s Candidate List: তারুণ্যে ভরসা, সঙ্গে তারকা-চমক! তৃণমূলের সম্ভাব্য প্রার্থী তালিকায় দেবাংশু-পরমব্রত-কুণালরা, আছেন প্রতীকূরও

কলকাতা: শুধুই সময়ের অপেক্ষা। যে কোনও সময় ঘোষণা হয়ে যেতে পারে ভোটের দিনক্ষণ। চলছে কাউন্টডাউন। এরইমধ্যে সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে জোর চাপানউতোর। এবার তৃণমূলে এক ঝাঁক তরুণ মুখ টিকিট পেতে চলেছেন বলে জোর চর্চা রাজনৈতিক আঙিনায়। জল্পনার মধ্যেই তৃণমূল শিবিরে কান পাতলেই কিছু নাম জোর গুঞ্জন শোনা যাচ্ছে। সেই নামগুলো নিয়ে এত চর্চা সেই তালিকা […]

Home

Narendra Modi: ব্রিগেডের মঞ্চ থেকে রাজ্যের মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুললেন মোদী

ব্রিগেডের সভা থেকে রাজ্য সরকারকে বেনজির আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এ রাজ্যে নারীদের সুরক্ষা নেই বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। শনিবার তাঁর বক্তব্যে উঠে আসে সন্দেশখালি, আরজি করের মতো ঘটনা। এ রাজ্যে মহিলারা সুরক্ষিত নন বলে দাবি করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী বলেন,”নির্মম সরকার ধর্ষকদের আশ্রয় দেয়। অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে। সন্দেশখালি, আরজিকরের ঘটনা ভোলেনি বাংলার […]

Home

Potato Crisis: ‘আলুর দাম থাকলে চলে যেতে হতো না’, বিগ্রেডে মোদীর মুখে রাখালের কথা উঠলেও পরিবার চাইছে সরকার পাশে দাঁড়াক

চন্দ্রকোনা: আলুর দাম থাকলে এই ঘটনা হতো না। রাজনৈতিক দলের নেতারা আসছেন, আর্থিক সাহায্য করে যাচ্ছেন। ব্রিগেডের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের কথা বলেছেন শুনেছি, তবে আমরা চাই উনি আমাদের পাশে দাঁড়ান। এমনই দাবি করছেন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রাঙামাটি গ্রামের মৃত আলু চাষির স্ত্রী ও মা। স্ত্রী বললেন, “ওনার কথা আমি শুনেছি। আমরা […]