কেন ইডি দফতরে যেতে হল দেবাশিস কুমারকে - 24 Ghanta Bangla News
Home

কেন ইডি দফতরে যেতে হল দেবাশিস কুমারকে

Spread the love

সিজিও কমপ্লেক্সে ইডি-র অফিসে হাজিরা দিলেন রাসবিহারী তৃণমূলের প্রার্থী দেবাশিস কুমার। গত শনিবার দক্ষিণ কলকাতার একটি নির্মাণ সংস্থার অফিসে ইডি তল্লাশি চালায়। ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ, পুরসভার সাহায্য নিয়ে বিভিন্ন জায়গায় জমি দখল করা ও নির্মাণ প্রকল্প করা হয়েছে। সেক্ষেত্রে দেবাশিস কুমারের এলাকাতেও এই ধরনের নির্মাণ হয়েছে। সেই বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগ আসার পর তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার ভিত্তিতে দেবাশিস কুমারকে তলব করা হয়েছে। সোমবারই তাঁকে তলব করা হয়। তাঁর বয়ান রেকর্ড করারও প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *