Rahul Arunoday banerjee’s death: বিনা অনুমতিতে কেন শ্যুটিং, ভাবমূর্তি নষ্ট হয়েছে বালেশ্বর পুলিশের, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আটঘাট বেঁধে নামছে ওড়িশা পুলিশ - 24 Ghanta Bangla News
Home

Rahul Arunoday banerjee’s death: বিনা অনুমতিতে কেন শ্যুটিং, ভাবমূর্তি নষ্ট হয়েছে বালেশ্বর পুলিশের, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আটঘাট বেঁধে নামছে ওড়িশা পুলিশ

Rahul Arunoday banerjee’s death: বিনা অনুমতিতে কেন শ্যুটিং, ভাবমূর্তি নষ্ট হয়েছে বালেশ্বর পুলিশের, প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আটঘাট বেঁধে নামছে ওড়িশা পুলিশ

দিঘা: এবার বেআইনিভাবে শ্যুটিংয়ের অভিযোগ তুলে প্রযোজক সংস্থাকে আইনি নোটিস পাঠাতে চলেছে ওড়িশার বালেশ্বর জেলা পুলিশ। তাদের দাবি, বিনা অনুমতিতে এলাকায় শ্যুটিং হয়েছিল। এই দুর্ঘটনার জেরে এখন পুলিশের ভাবমূর্তি নিয়ে প্রশ্ন তুলছেন সবাই। সেই কারণ এই পদক্ষেপ বলেই জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার গায়েত্রী প্রধান। বস্তুত, ওড়িশার তালসারিতে শ্যুটিংয়ের সময় জলে ডুবে মৃত্যু হয় ‘ভোলে বাবা পার করেগা’ খ্যাত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের। তারপরই এই পদক্ষেপ পুলিশের।

তবে শুধু বালেশ্বর পুলিশ নয়,  যে প্রযোজনা সংস্থার অধিনে রাহুল কাজ করছিলেন সেই সংস্থাকে ‘ব্ল্যাক লিস্ট’ করার দাবি সর্বভারতীয় সিনে সংগঠনের। শুধু তাই নয়, মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ারও দাবি তুলেছে তারা। সংগঠনের তরফে দাবি করা হয়েছে, এটা তো খুন। ওরা যদি নিরাপত্তার সঙ্গে শুটিং করত তাহলে এমনটা হত না। এই ঘটনায় প্রত্যেকে হতবাক। উনি বাংলা ইন্ড্রাস্ট্রির একজন সুপারস্টার। কেনও প্রডিউসার, চ্যানেল এই সেফটির বিষয়টা খতিয়ে দেখল না? শুধু মাত্র টাকা বাঁচানোর চক্করে ওরা এটা দেখল না? বাংলার মুখ্যমন্ত্রী ও ওড়িশার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুরো ঘটনার তদন্ত করে এই চ্যানেল-প্রযোজনা সংস্থার বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হোক।

এরপর আজ সাংবাদিক বৈঠক করেন অতিরিক্ত পুলিশ সুপার গায়েত্রী প্রধান। তিনি বলেন, “শ্যুটিং যে হবে সেটা না তালসারির পুলিশ জানত, না দিঘা পুলিশকে জানানো হয়েছে। কোনও অনুমতি নেওয়া হয়নি। সেই কারণে আমি নোটিস পাঠাব। একটা জনশূন্য নিরিবিলি জায়গায় ওরা শ্যুটিং করছিল। বেশি লোকজন ছিল না। সেই কারণে প্রত্যক্ষদর্শীর সংখ্যাও কম ছিল।”

বস্তুত, ‘ভোলে বাবা পার করেগা’ সিরিয়ালের শুটিংয়ের জন্য ওড়িশার তালসারিতে গিয়েছিলেন রাহুল। সমুদ্রে তলিয়ে গিয়েছিলেন তিনি। ময়নাতদন্তের রিপোর্ট থেকে প্রাথমিকভাবে জানা গিয়েছে, ফুসফুস ভরে গিয়েছিল নোনা জলে। ফলে দমবন্ধ হয়ে যায়, থেমে যায় হৃদস্পন্দন, মৃত্যু হয় অভিনেতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *