WB Assembly Election 2026 : ভোটের আগে কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ কলকাতা পুলিশের - 24 Ghanta Bangla News
Home

WB Assembly Election 2026 : ভোটের আগে কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ কলকাতা পুলিশের

Spread the love

WB Assembly Election 2026 : ভোটের আগে কোথায় কত নোডাল অফিসার? বিজ্ঞপ্তি প্রকাশ কলকাতা পুলিশের

কলকাতা : দরজায় কড়া নাড়ছে ভোট। এরই মধ্যে নোডাল অফিসারের তালিকা প্রকাশ করল কলকাতা পুলিশ। নির্বাচন প্রক্রিয়ায় বড় ভূমিকা পালন করেন নোডাল অফিসাররা। আইনশৃঙ্খলা, নজরদারি থেকে নিরাপত্তায় যাতে ফাঁক না থাকে, তা নিশ্চিত করতেই নোডাল অফিসারদের নিয়োগ করা হয়। তাই আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হয়েছে। একাধিক শীর্ষ পুলিশ আধিকারিককে নোডাল অফিসার হিসেবে মনোনীত করল কলকাতা পুলিশ। তালিকায় কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার থেকে ডেপুটি কমিশনাররা রয়েছেন।

কলকাতা পুলিশের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতা পুলিশ কমিশনারের অনুমোদনেই নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে। মোট চার অফিসারের নাম রয়েছে। প্রত্যেক অফিসারকে আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে। কে কোন দায়িত্বে রয়েছেন, দেখে নেওয়া যাক

  • জয়েন্ট কমিশনার নীলাঞ্জন বিশ্বাসকে কলকাতা উত্তরের নোডাল অফিসার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

     

  • কলকাতা দক্ষিণের নোডাল অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে জয়েন্ট কমিশনার অজয় প্রসাদকে।

     

  • জয়েন্ট কমিশনার শুভঙ্কর ভট্টাচার্যকে দক্ষিণ ২৪ পরগনার নো়ডাল অফিসার দায়িত্ব দেওয়া হয়েছে।

     

  • ডেপুটি কমিশনার বিদিত রাজ ভুন্ডেশকেও কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ এবং দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বে দেওয়া হয়েছে। নির্বাচনী বিধি যাতে পালন করা হয়, সেদিকেই নজর রাখবেন তিনি।

প্রসঙ্গত, এর আগে দিন কয়েক আগেই ডিজি-র নির্দেশে আটজন নোডাল অফিসার নিয়োগ করেছিল ভবানী ভবন। তাঁদের মধ্যে সাতজন ডিআইজি ও একজন আইজি পদমর্যাদার বলে জানা গিয়েছে। সোশ্যাল মিডিয়া মনিটারিং থেকে ভোটের প্রচারে ভিআইপিদের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা, বাহিনীর প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁদের। এবার চার পুলিশ আধিকারিককে নোডাল অফিসার হিসেবে নিযুক্ত করল কলকাতা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *