Train service Disrupted : সপ্তাহের শুরুতেই বনগাঁ-শিয়ালদহ লাইনে বিভ্রাট, এক ঘণ্টা ধরে স্টেশনে আটকে ট্রেন, চরম ভোগান্তি যাত্রীদের

গোবরডাঙা : সপ্তাহের শুরুতেই ট্রেন বিভ্রাট। গোবরডাঙা স্টেশনে পয়েন্ট বিকলে বিপত্তি। বনগাঁ-শিয়ালদহ আপ ও ডাউন লাইনে আপাতত থমকে গিয়েছে ট্রেন চলাচল। শেষ খবর পাওয়া পর্যন্ত, ৮টা ৩২-এর বনগাঁ লোকাল এখনও ঠাকুরনগর স্টেশনে আটকে রয়েছে। এক ঘণ্টারও বেশি সময় ধরে থমকে গিয়েছে ট্রেন পরিষেবা। সপ্তাহের প্রথম দিনেই ট্রেন বিভ্রাটের জেরে চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। এছাড়া, বাকি ট্রেনগুলি শ্লথগতিতে চলছে বলে খবর।
বিস্তারিত আসছে…