Japan Medicine: হাড় চিবোতে গিয়ে আর খুলবে না নকল দাঁতের পাটি, ওষুধ খেয়েই গজাবে নতুন দাঁত! - 24 Ghanta Bangla News
Home

Japan Medicine: হাড় চিবোতে গিয়ে আর খুলবে না নকল দাঁতের পাটি, ওষুধ খেয়েই গজাবে নতুন দাঁত!

Spread the love

মানুষের দাঁত পড়ে গেলে তা আর স্বাভাবিকভাবে ফিরে আসে না, এটাই এতদিনের ধারণা। কিন্তু সেই ধারণাকেই বদলে দিতে পারে জাপানের বিজ্ঞানীদের নতুন গবেষণা। তাঁদের দাবি, এমন একটি ওষুধ তৈরি হয়েছে, যা খেলে আবার নতুন দাঁত গজাতে পারে।

সাধারণভাবে মানুষের জীবনে একবারই স্থায়ী দাঁত গজায়। দুধের দাঁত পড়ে যাওয়ার পর যে স্থায়ী দাঁত ওঠে, তা নষ্ট হলে আর নতুন দাঁত জন্মায় না। ফলে নকল দাঁতের উপরই নির্ভর করতে হয়।
জাপানি গবেষকদের মতে, মানুষের মাড়িতে দুটি ধরনের প্রোটিন থাকে। এর মধ্যে একটি প্রোটিন দাঁত গজাতে সাহায্য করে, অন্যটি সেই প্রক্রিয়াকে বাধা দেয়। দীর্ঘ গবেষণার পর বিজ্ঞানীরা এমন একটি ওষুধ তৈরি করেছেন, যা দাঁত গজানোয় সহায়ক প্রোটিনটিকে সক্রিয় করে এবং বাধাদানকারী প্রোটিনটিকে নিষ্ক্রিয় করে দেয়।

গবেষকদের দাবি, এই প্রক্রিয়ার মাধ্যমে ভবিষ্যতে স্বাভাবিকভাবেই নতুন দাঁত গজানো সম্ভব হতে পারে। বিষয়টি এখনও গবেষণার পর্যায়ে থাকলেও, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে এটি বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে। যদি এই প্রযুক্তি বাস্তবে কার্যকর হয়, তবে দাঁত পড়ে যাওয়ার সমস্যায় নতুন সমাধান মিলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *