ভোটের আগে ED অফিসে দেবাশিস কুমার, কী নিয়ে জিজ্ঞাসাবাদ? - 24 Ghanta Bangla News
Home

ভোটের আগে ED অফিসে দেবাশিস কুমার, কী নিয়ে জিজ্ঞাসাবাদ?

Spread the love

ভোটের আগে জমি দখল সংক্রান্ত মামলায় ইডি-র নজরে দেবাশিস কুমার। সিজিও কমপ্লেক্সে ইডি-র অফিসে হাজিরা দিলেন রাসবিহারী তৃণমূলের প্রার্থী দেবাশিস কুমার। জানা যাচ্ছে, গত শনিবার দক্ষিণ কলকাতার একটি নির্মাণ সংস্থার অফিসে ইডি তল্লাশি চালায়। জানা যাচ্ছে, ওই সংস্থার বিরুদ্ধে অভিযোগ, পুরসভার সাহায্য নিয়ে বিভিন্ন জায়গায় জমি দখল করা ও নির্মাণ প্রকল্প করা হয়েছে। সেক্ষেত্রে দেবাশিস কুমারের এলাকাতেও এই ধরনের নির্মাণ হয়েছে। সেই বেআইনি নির্মাণ সংক্রান্ত অভিযোগ আসার পর তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার ভিত্তিতে দেবাশিস কুমারকে তলব করা হয়েছে। সোমবারই তাঁকে তলব করা হয়। তাঁর বয়ান রেকর্ড করারও প্রক্রিয়া শুরু হয়েছে। যদিও তৃণমূলের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসাবশতই দেবাশিসকে তলব করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *