Weather Update: কয়েকদিনের মধ্যেই বাঁকুড়া-পুরুলিয়ায় ৪০ ডিগ্রি? কলকতায় কতটা বাড়বে গরম? - 24 Ghanta Bangla News
Home

Weather Update: কয়েকদিনের মধ্যেই বাঁকুড়া-পুরুলিয়ায় ৪০ ডিগ্রি? কলকতায় কতটা বাড়বে গরম?

Spread the love

Weather Update: কয়েকদিনের মধ্যেই বাঁকুড়া-পুরুলিয়ায় ৪০ ডিগ্রি? কলকতায় কতটা বাড়বে গরম?

কলকাতা: আকাশ মেঘলা। যদিও দক্ষিণবঙ্গে কিছুটা হলেও ঝড়-বৃষ্টি কমবে বলে মনে করছে আবহাওয়া দফতর। উল্টে তাপমাত্রাও অনেকটাই বাড়তে পারে।  পশ্চিমের জেলাগুলিতে তো এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছাতে পারে। তবে বৃষ্টির হাত থেকে যে পুরোপুরি রেহাই মিলবে এমনটা নয়। মঙ্গলবার গোটা দক্ষিণবঙ্গেই থাকছে হলুদ সতর্কতা। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে দমকা বাতাস বইতে পারে। মঙ্গলবার উত্তরবঙ্গে জারি করা হয়েছে কমলা সতর্কতা। কালিম্পং, জলপাইগুড়িতেও ভারী বৃষ্টির পূর্বাভাস থাকছে। 

সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম-সহ পশ্চিমের কিছু জেলায় সামান্য ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এই দু’দিন তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগের দমকা ঝড়ো হাওয়াও বইতে পারে। বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা ফের কমবে। বুধবার থেকে ক্রমশ তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। শুক্র শনিবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। একদিন আগে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৩ থেকে ৯২ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। পশ্চিমের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস পৌঁছতে পারে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে।

হাওয়া অফিস সূত্রে এও জানা যাচ্ছে, মঙ্গলবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। দার্জিলিং, জলপাইগুড়িতে সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। মালদহ-সহ বাকি সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *