BJP Campaign: ভোট বড় বালাই! প্রচারে বেরিয়ে দু’বালতি জল টেনে দিলেন বিজেপি প্রার্থী - 24 Ghanta Bangla News
Home

BJP Campaign: ভোট বড় বালাই! প্রচারে বেরিয়ে দু’বালতি জল টেনে দিলেন বিজেপি প্রার্থী

Spread the love

BJP Campaign: ভোট বড় বালাই! প্রচারে বেরিয়ে দু’বালতি জল টেনে দিলেন বিজেপি প্রার্থী

দুর্গাপুর: নির্বাচনী প্রচারে বেরিয়ে কেউ দাঁড়ি কেটে দিচ্ছেন, কেউ আবার কাঠের বোঝা পৌঁছে দিচ্ছেন, কেউ ঘুঁটে উল্টে দিচ্ছেন, কোথাও আবার দেখা যাচ্ছে প্রার্থীদের ভ্যান চালানোর চিত্র। এবার দুর্গাপুরে দেখা গেল আর এক চিত্র। প্রচার করতে করতে এক বৃদ্ধার জন্য দুই বালতি জল পৌঁছে দিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ ঘরুই। দুর্গাপুরের ১৮ নম্বর ওয়ার্ডের নিশানহাটে প্রচারে বেরিয়ে বিজেপি প্রার্থী অভিযোগ করেন, বহু মানুষ এখনও নিত্যপ্রয়োজনীয় পরিষেবা থেকে বঞ্চিত। বিশেষ করে পানীয় জলের সমস্যা এখানে চরম আকার ধারণ করেছে। অনেক দূর থেকে জল আনতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ, এমনকি বৃদ্ধ-বৃদ্ধারাও এই কষ্টের শিকার হচ্ছেন। এই পরিস্থিতি দেখেই তিনি ওই বৃদ্ধাকে সাহায্য করার সিদ্ধান্ত নেন এবং নিজে হাতে জল পৌঁছে দেন তাঁর বাড়িতে।

এই ঘটনাকে সামনে রেখে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তাঁর দাবি, কেন্দ্র সরকারের হর ঘর জল প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু রাজ্যে সেই কাজ সঠিকভাবে করতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, এলাকায় পর্যাপ্ত আলো নেই, অন্যান্য পরিষেবাও নেই। তিনি দাবি করেন, ক্ষমতায় এলে প্রতিটি মানুষের কাছে প্রয়োজনীয় পরিষেবা পৌঁছে দেওয়া হবে। কাউকে আর কষ্ট করে দূর থেকে জল আনতে হবে না। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে কটাক্ষ করেছে তৃণমূল।

তৃণমূল সমর্থকরা বিজেপি প্রার্থীকে দেখা মাত্রই ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। তাঁদের দাবি, পাঁচ বছর কোন দেখা নেই। ভোট এলেই সব করতে নামছে—জল দেওয়া, বোঝা বওয়া সবই এখনই সম্ভব। কিন্তু ভোট শেষ হলেই আর এদের দেখা যাবে না। বাংলার মানুষ এসব বুঝে গিয়েছে, তাই ওদের প্রত্যাখ্যান করছে।
ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *