‘যেখানে তৃণমূল শক্তিশালী, সেখানেই পুনর্নির্বাচনের পরিকল্পনা’ - 24 Ghanta Bangla News
Home

‘যেখানে তৃণমূল শক্তিশালী, সেখানেই পুনর্নির্বাচনের পরিকল্পনা’

Spread the love

দিল্লির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে যেখানে তৃণমূল শক্তিশালী, সেখানেই কমিশন পুনর্নির্বাচনের অভিযোগ করছেন। পুরুলিয়ার মঞ্চ থেকে বিস্ফোরক অভিযোগ করলেন মমতা। ভোটের দিন গ্রামের ‘মা-বোনেদের’ বুথ পাহারা দেওয়ার পরামর্শও দিলেন তিনি। মমতা বলেন, “মা-বোনেরা নির্বাচনের দিন ভাল করে পাহারা দেবেন। ওদের পরিকল্পনা হচ্ছে, আমাদের জায়গাগুলোতে রিপোল করবার। অনেক চক্রান্ত হচ্ছে। দিল্লির চক্রান্ত। ওই চক্রান্ত ব্যর্থ করে দেব। মনে রাখবেন, সুস্থ বাঘের থেকে আহত বাঘ আরও ভয়ঙ্কর।” তাঁর সংযোজন, “আমার হাত থেকে সব ক্ষমতা কেড়ে নিয়েছে। আমি একটা ক্ষমতা চাই, মানুষের ক্ষমতা। মানুষই এর বদলা নেবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *