Howrah: একসঙ্গে বাদ পড়েছে ৮৫০ জনের নাম, পথে নেমে বিক্ষোভ হাওড়ায় - 24 Ghanta Bangla News
Home

Howrah: একসঙ্গে বাদ পড়েছে ৮৫০ জনের নাম, পথে নেমে বিক্ষোভ হাওড়ায়

Spread the love

Howrah: একসঙ্গে বাদ পড়েছে ৮৫০ জনের নাম, পথে নেমে বিক্ষোভ হাওড়ায়

হাওড়া: এখনও পর্যন্ত দুটি সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে। তারও আগে বেরিয়েছে চূড়ান্ত তালিকা। সব মিলিয়ে প্রায় ৭৬ লক্ষ নাম বাদ পড়ার তথ্য আগেই সামনে এসেছে। শুক্রবার নতুন তালিকা প্রকাশ হওয়ার পর আর কত নাম বাদ পড়েছে, তা এখনও স্পষ্ট হয়নি। তবে জায়গায় জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ।

শনিবার এসআইআর-এ নাম বাদ পড়ায় হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের বেগরি গ্রাম পঞ্চায়েতের শাঁখারিদহ এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় প্রবল। কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।

বিক্ষোভকারীরা জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী ৩০৮ ও ৩০৯ নম্বর বুথ মিলিয়ে প্রায় ৮৫০ জনের বেশি মানুষের নাম এসআইআর থেকে বাদ পড়েছে বলে অভিযোগ ওঠে। এর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় ডোমজুড় থানার পুলিশ। পরে কেন্দ্রীয় বাহিনীও যায় সেখানে।

কেন্দ্রীয় বাহিনী পৌঁছনোর পর বিক্ষোভকারীদের সঙ্গে বচসা শুরু হয়। কালো পতাকা নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ চলে। অভিযোগ, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়া হয়েছে। কোনওভাবে সমস্যার সুরাহা হচ্ছে না বলে অভিযোগ। বিজেপির কথামতো নির্বাচন কমিশন এই কাজ করেছে বলেও অভিযোগ উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *