ভবানীপুরে ফিরহাদকে সামনে পেয়েই ঘিরে ধরলেন মহিলারা! বললেন…
ভবানীপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে নামলেন মেয়র ফিরহাদ ববি হাকিম। মেয়রকে সামনে পেয়েই ক্ষোভ উগরে দেন মহিলারা। ফিরহাদ হাকিমকে ঘিরে ধরে জানালেন বঞ্চনার কথা। এদিকে, অভিযোগ জানানোয় মহিলাদের রীতিমতো হুমকি দেয় তৃণমূল কর্মীরা। এমনটাই দাবি। এমনকী, বাংলার বাড়ি হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেয়।