Basanti: রক্তাক্ত বাসন্তী! ভরা বাজারে পুলিশ অফিসারকেই রাস্তায় ফেলে ‘বাঁশপেটা’

দেবব্রত মণ্ডল: ভোটবঙ্গে রক্তাক্ত বাসন্তী। পুলিশ অফিসারকেই রাস্তায় ফেলে বাঁশপেটা! TV9 বাংলার ক্যামেরায় ধরা পড়ে সেই ছবি। মাথা ফেটে রক্তাক্ত হন বাসন্তী থানার এসআই। রাস্তায় পড়ে যান। ওই অবস্থাতেই লুঙ্গি-হাওয়াই চটি পরিহিত কয়েকজন তাঁকে ঘিরে ধরে বাঁশ দিয়ে পেটাতে থাকেন। প্রাণভয়ে কোনওক্রমে পালিয়ে বাঁচতে হয় পুলিশ অফিসারকে। আক্রান্ত পুলিশ অফিসারের নাম সৌরভ গুহ, তিনি বাসন্তী থানার সাব ইন্সপেক্টর।
বাসন্তীতে প্রচারে বেরিয়েছিল বিজেপি। অভিযোগ, সেই প্রচারেই হামলা চলে। পরিস্থিতি উত্তপ্ত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হন খোদ পুলিশ অফিসারই।
বিস্তারিত আসছে…