Bangladesh Bus Accident: ফেরিঘাট থেকে ৪০ জন যাত্রী নিয়ে সোজা পদ্মায় পড়ল বাস, মৃত্যু ১৬ যাত্রীর, নিখোঁজ বহু - 24 Ghanta Bangla News
Home

Bangladesh Bus Accident: ফেরিঘাট থেকে ৪০ জন যাত্রী নিয়ে সোজা পদ্মায় পড়ল বাস, মৃত্যু ১৬ যাত্রীর, নিখোঁজ বহু

Spread the love

Bangladesh Bus Accident: ফেরিঘাট থেকে ৪০ জন যাত্রী নিয়ে সোজা পদ্মায় পড়ল বাস, মৃত্যু ১৬ যাত্রীর, নিখোঁজ বহু

ঢাকা: ভয়াবহ বাস দুর্ঘটনা বাংলাদেশে। প্রায় চল্লিশজন যাত্রী নিয়ে পদ্মায় তলিয়ে গেল বাস। ঘটনাটি ঘটেছে দৌলতদিয়ায়। শেষ আপডেট অনুযায়ী, এখনও পর্যন্ত ডুবে যাওয়া বাস থেকে ১৬ জনের দেহ উদ্ধার হয়েছে। মৃত্যু হয়েছে ১৮ জনের। নিখোঁজ বহু। বাসটি নদীর তিরিশ থেকে ষাট ফুট গভীরে তলিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। উদ্ধারে কাজে নামানো হয়েছে ডুবুরীদের। তবে, ঝড়-বৃষ্টির কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর।

জানা যাচ্ছে, বুধবার বিকেলে সোয়া পাঁচটার দিকে মাত্র ছ’জন যাত্রীকে নিয়ে যাত্রা শুরু করে ওই বাসটি। ধীরে-ধীরে তাতে বাড়তে থাকে যাত্রীদের সংখ্যা। এরপর ঢাকার উদ্দেশে রওনার জন্য দৌলতদিয়া ফেরিঘাটের তিন নম্বর ঘাটের পন্টুনে দাঁড়িয়েছিল বাসটি। ফেরিতে ওঠার অপেক্ষায় ছিল বাসটি। সেই সময় হাসনাহেনা নামে একটি ফেরি এসে পন্টুনে সজোরে ধাক্কা মারে। ফেরির ধাক্কায় পন্টুনটি ভেঙে যায়। তখনই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে চল্লিশ জন যাত্রীকে নিয়ে পদ্মায় পড়ে যায়। কয়েকজন যাত্রী সাঁতরে কোনওবভাবে তীরে উঠতে পারলেও, বহুজন ডুবে যাওয়া বাসটির ভিতরে আটকে পড়েন।

প্রাথমিকভাবে দু’জনের মৃত্যুর খবর আসে। ধীরে-ধীরে রাত যত এগোয় সংখ্যাটা ততধিক বাড়তে থাকে। এরপর রাত ১১টা ১৫ মিনিট নাগাদ বাসের কিছু অংশ নদীর উপরে দেখা যায়। সাড়ে ১১টা নাগাদ বাসটিকে ক্রেন দিয়ে তোলা হয়। নদীতে তল্লাশিতে নেমেছেন ডুবুরিরা। তবে ঝড়-বৃষ্টির কারণে উদ্ধারকাজ বাধাপ্রাপ্ত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *