আকাশে ওড়ার পর কী ঘটল মুখ্যমন্ত্রীর সঙ্গে
সকালে পান্ডবেশ্বর, দুবরাজপুরে সভা করার পর সোজা অন্ডালে চলে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বিশেষ বিমানে কলকাতা পৌঁছনোর জন্য রওনা হন তিনি। পরে কখনও রানাঘাট, কখনও কৈখালি, কখনও সোনারপুর, কখনও ডায়মন্ড হারবারের উপর চক্কর কাটতে থাকে বিমান। এয়ারপোর্টের র্যাডার চিত্রে দেখা যায়, প্রথমে দমদমে নামতে না পেরে বিমানটি সোজা চলে যায় নদিয়ার দিকে। এরপর দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনার দিকে নিয়ে যাওয়া হয় বিমান। কিন্তু এক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় বিমান অবতরণ করানো যায়নি। পরে ৫টা ১৮ মিনিটে বিমানটি নামে কলকাতায়।