কলকাতা: তৃতীয় তালিকা প্রকাশ করল বিজেপি। বুধবার সন্ধ্যায় ১৯ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। পানিহাটি কেন্দ্র নিয়ে জল্পনা ছিলই। শেষ পর্যন্ত ওই আসনে প্রার্থী করা হল রত্না দেবনাথকে। এছাড়াও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।