Bengal BJP: ‘এটা অফিসিয়াল ডিউটি নয়, যে ঘড়ি ধরে কাজ করবেন’, দলের কোন নেতাদের কাজে অসন্তুষ্ট বিজেপির দিল্লি টিম? - 24 Ghanta Bangla News
Home

Bengal BJP: ‘এটা অফিসিয়াল ডিউটি নয়, যে ঘড়ি ধরে কাজ করবেন’, দলের কোন নেতাদের কাজে অসন্তুষ্ট বিজেপির দিল্লি টিম?

Spread the love

Bengal BJP: ‘এটা অফিসিয়াল ডিউটি নয়, যে ঘড়ি ধরে কাজ করবেন’, দলের কোন নেতাদের কাজে অসন্তুষ্ট বিজেপির দিল্লি টিম?

কলকাতা: দু’দিনের সফরে কলকাতায় এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। বঙ্গ সফরের শেষ দিনে নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে বিশেষ বৈঠকে নিতিন। মূলত নির্বাচনের প্রচার , জনসংযোগ , বুথ ম্যানেজমেন্ট সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা হয়। এরপরই জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা (যাঁরা মূলত ভিন রাজ্যের), তাঁদের সঙ্গে আলাদা করে বৈঠকে বসেন নিতিন। সূত্রের খবর,
প্রবাসী নেতাদের ভূমিকায় ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব।

নিতিন নবীন এদিন জেলার দায়িত্বপ্রাপ্ত ‘প্রবাসী’ নেতাদের উদ্দেশে স্পষ্ট করে বলে দেন, “আসবেন, ঘুরে বেড়াবেন, এটা করবেন না। আর এটা অফিসিয়াল ডিউটি নয়, যে ঘড়ি ধরে কাজ করবেন চলে যাবেন। কর্মীদের পাশে থাকুন। আর যদি কাজ করতে অপছন্দ হয়, তাহলে বলে দিন। অন্যরা আছেন।”

বিভিন্ন জেলার দায়িত্বে থাকা ভিন রাজ্যের নেতাদের কাজে সন্তুষ্ট নয় কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। সমস্ত মোর্চাকে আরও সক্রিয় ভাবে নামার কথা বলা হয়েছে বুধবারের বৈঠকে। সঙ্গে মহিলা মোর্চার কর্মী সমর্থকদের বলা হয়েছে, স্থানীয় অঙ্গওয়ারি কর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। তাঁদের কথা শুনতে হবে।

এমনিতেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিজেপির অন্দরে প্রবল বিক্ষোভ দেখা দিয়েছে। ক্ষোভের মূলে রয়েছে ‘বহিরাগত’ বনাম ‘ভূমিপুত্র’ বিতর্ক এবং পুরনো কর্মীদের তুলনায় নতুন বা দলবদলু নেতাদের প্রাধান্য দেওয়া। কলকাতা, নদিয়া, মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এমনকি উত্তরেও একাধিক জায়গায় ক্ষোভ হয়। তার মধ্যে জেলার নির্বাচনের দায়িত্ব ‘প্রবাসী’ নেতাদের ওপর দেওয়া হয়েছে, তা নিয়েও একেবারে তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে। তাই সংগঠনকে আরও দৃঢ় হওয়ার বার্তা দেন নিতিন নবীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *