RG Kar Hospital : বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর? - 24 Ghanta Bangla News
Home

RG Kar Hospital : বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?

Spread the love

RG Kar Hospital : বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?

আবারও খবরের শিরোনামে আরজি কর। বিতর্কে যেন পিছু ছাড়ছে না এই হাসপাতালের। অভিযোগ, হাসপাতালের অব্যবস্থায় বেঘোরে প্রাণ গিয়েছে রোগীর। বুকে ব্যথা নিয়ে আজ ভোর রাতে ট্রমা কেয়ারে ভর্তি হয়েছিলেন বিশ্বজিত সামন্ত নামে ওই রোগী। পরিবারের দাবি, বিশ্বজিত বাবু শৌচালয়ে যাওয়ার প্রয়োজন অনুভব করেন। সেইসময় চিকিৎসকরা জানান, শৌচালয় নেই। অভিযোগ তালাবন্ধ করে রাখা হয়েছে শৌচালয়। তার জন্য ১০০ মিটার দূরে সুলভ শৌচালয়ে যেতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে শৌচালয়ে হেঁটে যাওয়ার জন্য নয়, তার আগে হাসপাতালের বেডেই মৃত্যু হয়েছে। কেন বারবার আলোচনার কেন্দ্রে উঠে আসছে আর জি কর, সেই বিষয়ে প্রশ্ন উঠছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *