R G Kar : ফের বিতর্কে আর জি কর, স্ট্রেচার না পেয়ে বুকে ব্যথা নিয়ে হেঁটে যেতে হয় সুলভ শৌচালয়! বেঘোরে প্রাণ গেল রোগীর - 24 Ghanta Bangla News
Home

R G Kar : ফের বিতর্কে আর জি কর, স্ট্রেচার না পেয়ে বুকে ব্যথা নিয়ে হেঁটে যেতে হয় সুলভ শৌচালয়! বেঘোরে প্রাণ গেল রোগীর

Spread the love

R G Kar : ফের বিতর্কে আর জি কর, স্ট্রেচার না পেয়ে বুকে ব্যথা নিয়ে হেঁটে যেতে হয় সুলভ শৌচালয়! বেঘোরে প্রাণ গেল রোগীর

কলকাতা : ফের বিতর্কে আর জি কর হাসপাতাল। সম্প্রতি, লিফটে আটকে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে বিতর্কের ঝড় ওঠে। সেই রেশ কাটতে না কাটতেই ফের আলোচনার কেন্দ্রে আর জি কর হাসপাতাল। আবারও বিতর্কে ট্রমা কেয়ার সেন্টার। এবার স্ট্রেচার না মেলায় রোগীর মৃত্যুর অভিযোগ। মৃতের নাম বিশ্বজিত সামন্ত। পরিবারের অভিযোগ, স্ট্রেচার না মেলায় রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালের চরম অব্যবস্থা নিয়ে অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের লোকজন। অব্যবস্থার অভিযোগে এই নিয়ে ৭২ ঘণ্টায় দু’জনের মৃত্যু হল আরজিকরে।

নিমতার বাসিন্দা বিশ্বজিত সামন্ত। বুকে ব্যথা নিয়ে আজ ভোর রাতে ট্রমা কেয়ারে ভর্তি হন তিনি। পরিবারের দাবি, ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বজিতবাবুর চিকিৎসা শুরু করে দেওয়া হয়। তারপর বিশ্বজিত বাবু শৌচালয়ে যেতে চান। সেইসময় চিকিৎসকরা জানান, শৌচালয় নিচে নেই। তার জন্য ১০০ মিটার দূরে সুলভ শৌচালয়ে যেতে হবে। পরিবারের অভিযোগ, সেইসময় স্ট্রেচার পাননি তাঁরা। বাধ্য হয়ে ১০০ মিটার হেঁটে যেতে হয়। এখানেই শেষ নয়। হেঁটে যাওয়ার পর দুই তলায় উঠতে হয়। তবে, শৌচালয়ে যাওয়ার আগেই অচৈতন্য হয়ে পড়েন ওই ব্যক্তি। এরপর তাঁকে এমার্জেন্সিতে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরিবারের অভিযোগ, এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার সময় বারবার অনুরোধ সত্ত্বেও হাসাপাতালের কেউ তাঁদের সাহায্য করেনি।

পরিবারের অভিযোগ, বুকে ব্যথা হচ্ছিল বিশ্বজিতবাবুর। তাঁরা স্ট্রেচার চেয়েছিলেন। কিন্তু, স্ট্রেচার না পেয়ে বাধ্য হয়ে পায়ে হেঁটে যেতে হয়। হাসপাতালের এই অব্যবস্থার কারণেই বিশ্বজিৎ বাবুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা। ইতিমধ্যে ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়িয়েছে।

আর জি করের এই ঘটনায় বেশ কিছু প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। কেন মুমুর্ষ রোগীকে ১০০ মিটার দূরে শৌচালয়ে যেতে বলা হয়েছিল? সুলভ শৌচালয়েই বা কেন নিয়ে যেতে বলা হয়েছিল? কেন মুমুর্ষ রোগীকে হেঁটে যেতে বলা হল? যদিও, এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

আর জি করেরে ঘটনা নিয়ে দিলীপ ঘোষ বলেন, “আরজিকরের মত পশ্চিমবঙ্গে যতগুলি হাসপাতাল রয়েছে সবগুলি আসলে মৃত্যু ফাঁদ। মমতা বন্দ্যোপাধ্য়ায় এতদিন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, কী করেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও যোগ্যতা নেই। তাই এবার পরিবর্তন দরকার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *