Gas Crisis : বুকিংয়ের পরেও মিলছে না গ্যাস…রাস্তায় সিলিন্ডার নিয়ে অবরোধ গ্রাহকদের - 24 Ghanta Bangla News
Home

Gas Crisis : বুকিংয়ের পরেও মিলছে না গ্যাস…রাস্তায় সিলিন্ডার নিয়ে অবরোধ গ্রাহকদের

Spread the love

বুকিং করেও মিলছে না গ্যাস। ঝাড়গ্রামে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন সাধারণ মানুষ। ঝাড়গ্রাম-বাঁকুড়া ৯ নম্বর রাজ্য সড়কে তাঁরা অবরোধ করছেন। এজেন্সির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছেন গ্রাহকরা। দু’দিন ধরে ঝাড়গ্রামে গ্যাস অফিসের সামনে লম্বা লাইন। পরিস্থিতি সামলাতে ময়দানে নামতে হয়ে কেন্দ্রীয় বাহিনীকে। অভিযোগ, গ্যাস অফিস থেকে সিলিন্ডার নিতে গিয়ে দেখছেন তা ডেলিভারি হয়ে গিয়েছে। কিন্তু, বাড়িতে পৌঁছয়নি গ্যাস। ঝাড়গ্রামে শুধুমাত্র একটি গ্যাস এজেন্সির বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। আরও অভিযোগ, রাতে অন্ধকারে গ্যাসের কালোবাজারি করা হচ্ছে। তাই এদিন রাস্তায় বসে সিলিন্ডার নিয়ে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *