BJP প্রার্থী তাপস রায়ের সঙ্গে সৌজন্য বিনিময় সুপ্তি পাণ্ডের - 24 Ghanta Bangla News
Home

BJP প্রার্থী তাপস রায়ের সঙ্গে সৌজন্য বিনিময় সুপ্তি পাণ্ডের

Spread the love

জমজমাট রবিবাসরীয় প্রচার। আজ রাস্তায় শাসক-বিরোধীর হেভিওয়েটরা। তার মধ্যেও হল সৌজন্য বিনিময়। প্রচারে বেরিয়ে মুখোমুখি মানিকতলার বিদায়ী বিধায়ক সুপ্তি পাণ্ডে বিজেপি প্রার্থী তাপস রায়। এদিন মেয়ে শ্রেয়ার জন্য প্রচারে রাস্তায় নেমেছিলেন সুপ্তি। পথে দেখা হয়ে যায় বিজেপি প্রার্থী   তাপস রায়ের সঙ্গে। এক সময়ের সতীর্থ তাঁরা। তাই সৌজন্য বিনিময়ও হল। যেদিন তাপস রায় বিজেপিতে যোগ দিয়েছিলেন, তার আগের মুহূর্তের কথা আবেগপ্রবণ হয়ে সাংবাদিকদের সামনে বলেন সুপ্তি। তিনি বলেন, “সেদিন তাপস আমাকে নমস্কার করে, দাদার গলায় মালা দিয়েছিলেন। কিছু অভিমানের কারণে হয়তো ও জয়েন করে। যখন জয়েন করে, তখন বলে বৌদি আমি চললাম। আমি তখন বলেছিলাম, এটা তোমার সম্পূর্ণ অধিকার রয়েছে। তুমি কোথায়, যাবে না যাবে।” কথার রেশ টেনেই বললেন, “তার মানে তো আমাদের ব্যক্তিগত সম্পর্কে কোনও প্রভাব পড়তে পারে না, যে ওকে দেখলেই আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে। এটা হয় না কখনও।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *