‘আমি আপনাদেরই ছেলে’, ভোট প্রচারেও সবাইকে চমকে দিলেন সুজিত বসু
ভোটঘোষণার পর প্রথম রবিবার আজ। আজ রবিবাসরীয় সকালে ভোট প্রচারে বেরিয়ে পড়লেন দমকল মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের বিধাননগরের প্রার্থী সুজিত বসু। ধামসা, মাদল, ঢাকি, পুষ্প বৃষ্টি, হুড খোলা গাড়ি নিয়ে জমজমাট প্রচারে সুজিত বসু। বিপুল জনসমাগম হয়েছে সুজিত বসুর প্রচারে। উপর থেকে পুষ্পবৃষ্টি করা হয়। সুজিত বসুও সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে কথা বলেন। জানান, এতদিন বিধাননগরবাসীর জন্য তিনি যেভাবে কাজ করে এসেছেন, সেভাবেই কাজ করবেন। বারবার মনে করাচ্ছেন, আমি আপনাদেরই ছেলে।