India Oil Crisis : আমেরিকার ছাড়, ইরানের থেকে তেল কিনবে ভারত? খেলা ঘুরিয়ে দিতে পারে তেহরান - 24 Ghanta Bangla News
Home

India Oil Crisis : আমেরিকার ছাড়, ইরানের থেকে তেল কিনবে ভারত? খেলা ঘুরিয়ে দিতে পারে তেহরান

India Oil Crisis : আমেরিকার ছাড়, ইরানের থেকে তেল কিনবে ভারত? খেলা ঘুরিয়ে দিতে পারে তেহরান

নয়াদিল্লি : নয়া ভারতের জন্য সুখবর। ইরানের থেকে এবার তেল কিনতে চলেছে ভারত? সেই প্রস্তুতি নাকি ইতিমধ্যেই শুরু হয়েছে। পশ্চিম এশিয়ার সংঘাত তৃতীয় সপ্তাহে প্রবেশ করেছে। কিন্তু, এখনও হরমুজ় প্রণালী অবরুদ্ধ। বিভিন্ন ক্ষেত্রে প্রভাব পড়েছে। ভারতে গ্যাস সংকট, তেল সংকট পরিস্থিতি তৈরি হয়েছে। যদিও, হরমুজ় প্রণালী দিয়ে ভারতের দিকে আসতে শুরু করেছে একাধিক তেলবাহী জাহাজ। ইতিমধ্যেই ৯২ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতে প্রবেশ করেছে দু’টি জাহাজ। তারই মধ্যে ইরানের থেকে তেল কেনার সম্ভাবনা নতুন আশা জাগিয়েছে। তবে, সম্প্রতি, ইরানের একটি বিবৃতি খেলা ঘুরিয়ে দিতে পারে। ভারতের তেল সংকট নাও কাটতে পারে।

ইরানের থেকে তেল কেনায় ছাড়পত্র দিয়েছে আমেরিকা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, বিশ্ব জ্বালানির সঙ্কট পরিস্থিতিতে ইরানের থেকে তেল কেনায় দেশগুলিকে ছাড় দেওয়া হচ্ছে। তবে, এই ছাড়পত্র এক মাসের। তাও স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প। তারপর থেকে ভারতীয় তেল সংশোধনাগারগুলি ইরান থেকে তেল কেনার তোরজোড় শুরু করে দিয়েছে বলে সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর। তবে, এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের তরফে এখনও ছাড়পত্র পায়নি তৈল শোধনাগারগুলি। রয়টার্স সূত্রে খবর, তিনটি শোধনাগার ইরানের তেল কেনার প্রস্তুতি শুরু করে দিয়েছে আপাতত নয়া দিল্লির সঙ্কেতের অপেক্ষায় রয়েছে সংস্থাগুলি। তবে, ইরানের তেল পেলে দেশের অভ্যন্তরে সংকট অনেকটাই কাটবে বলে মনে করছে তারা।

এদিকে, ইরান কি আদৌ তেল দেবে ভারতকে? বন্ধু ইরান যে কোনও মুহূর্তে খেলা ঘুরিয়ে দিতে পারে। আমেরিকা তেল কেনায় ছাড় দিলেও ইরান কঠোর অবস্থান নিতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি, তেহরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক ক্রেতাদের জন্য তেহরানের কাছে কোনও ভাসমান বা উদ্বৃত্ত অপরিশোধিত তেল নেই। এই মন্তব্যের পর থেকে জল্পনা চলছে, আদৌ কি ইরানের তেল পাবে ভারত?

শুক্রবার মার্কিন অর্থ সচিব স্কট বেসেন্ট ওয়াশিংটনের দীর্ঘদিনের নীতি পরিবর্তন করে সমুদ্রে আটকে থাকা ইরানের তেল কেনায় ছাড় দিয়েছে। আমেরিকার এই সিদ্ধান্তের উদ্দেশ্য হল অপরিশোধিত তেলের দাম কমানো। জানেন কি, সপ্তাহজুড়ে ব্যারেল প্রতি তেলের দাম ১০০ ডলারের বেশি ছিল। এর আগে রাশিয়ার থেকে তেল কেনায় ভারতকে সাময়িক ছাড় দিয়েছিল আমেরিকা। এবার ইরানের তেলের দিকে ঝুঁকছে ভারতের তৈল শোধনাগারগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *