House Rent Rules: কত মাসের অ্যাডভান্স নিতে পারবেন? বাড়ি ভাড়া দেওয়ার আগে এই নিয়মগুলি জেনে রাখুন - 24 Ghanta Bangla News
Home

House Rent Rules: কত মাসের অ্যাডভান্স নিতে পারবেন? বাড়ি ভাড়া দেওয়ার আগে এই নিয়মগুলি জেনে রাখুন

House Rent Rules: কত মাসের অ্যাডভান্স নিতে পারবেন? বাড়ি ভাড়া দেওয়ার আগে এই নিয়মগুলি জেনে রাখুন

নয়া দিল্লি: বাড়ি ভাড়া দেবেন বলে পরিকল্পনা করছেন? তাহলে আগে নতুন নিয়ম জেনে রাখুন। বিগত কয়েক বছর ধরেই বাড়ি ভাড়ার বিভিন্ন নিয়মে বদল আনা হয়েছে এই প্রক্রিয়া আরও স্বচ্ছ, সুরক্ষিত করতে। এই নিয়মে বাড়ি মালিকের যেমন অধিকার সুরক্ষিত হয়, তেমনই ভাড়াটের অধিকারও বজায় রাখা হয়েছে। যদি বাড়ি মালিক এই নিয়ম না মানেন, তবে আইনি সমস্যায় পড়তে পারেন, এমনকী মোটা অঙ্কের জরিমানাও দিতে হতে পারে। তাই বাড়ি ভাড়া দেওয়ার আগে এই নিয়মগুলি জেনে রাখা জরুরি।

বাড়ি ভাড়ার এগ্রিমেন্ট বাধ্যতামূলক-

বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হল এগ্রিমেন্ট করা। অনেক বাড়ি মালিকই এখনও সাদা কাগজে লেখাতে ভরসা করেন, কিন্তু এর আইনি বৈধতা নেই বললেই চলে। অনেক সময়ই বৈধ এগ্রিমেন্ট বা চুক্তি না থাকায় সমস্যা হয়।

নতুন নিয়মে বাড়ি ভাড়া দেওয়ার একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই এগ্রিমেন্ট করা বাধ্যতামূলক। যদি ভাড়া এগ্রিমেন্ট না করা থাকে, তাহলে অনেক জায়গায় এর জন্য জরিমানাও করা হয়। বিভিন্ন অঞ্চলেই বিনা এগ্রিমেন্টে বাড়ি ভাড়া দেওয়ার জন্য ৫ হাজার টাকা বা তার বেশি জরিমানা করা হয়।

পুলিশ ভেরিফিকেশন-

ভাড়াটেকে বাড়িতে থাকতে দেওয়ার আগে তার পুলিশ ভেরিফিকেশন করতে হয়। বিভিন্ন রাজ্যে পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক। এতে জানা সম্ভব যে আপনার ভাড়াটের কোনও অপরাধের ইতিহাস আছে কি না এবং তার আসল পরিচয় যাচাই করা যায়। পুলিশ ভেরিফিকেশন না করালে, অনেক শহরেই এর জন্য জরিমানা করা হয়।

সিকিউরিটি ডিপোজিট-

অনেক বাড়ি মালিকই সিকিউরিটি ডিপোজিট বাবদ ভাড়াটেদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি করেন। অনেকে ৬ থেকে ১০ মাস পর্যন্ত ভাড়া দাবি করেন, তবে নতুন নিয়মে বলা হয়েছে যে সর্বাধিক দুই মাসের ভাড়া সিকিউরিটি ডিপোজিট বাবদ নেওয়া যাবে। কমার্শিয়াল প্রপার্টির ক্ষেত্রে সর্বাধিক ৬ মাসের ভাড়া সিকিউরিটি ডিপোজিট বাবদ নেওয়া যাবে, তার বেশি নয়।

ভাড়া বৃদ্ধির নিয়ম-

অনেক ভাড়াটেই অভিযোগ করেন যে হঠাৎ করেই বাড়ি মালিক ভাড়া বাড়িয়ে দিচ্ছেন। নতুন নিয়মে তা আর সম্ভব নয়। এবার থেকে ভাড়া বৃদ্ধির জন্য নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করতে হবে। যদি বাড়ি মালিক ভাড়া বাড়াতে চান, তাহলে ৯০ দিনের নোটিস দিতে হবে।

ডিজিটাল পেমেন্ট রেকর্ড-

বর্তমানে অনলাইনের যুগে অনেকেই ইউপিআইয়ের মাধ্যমে ভাড়া দেন। ডিজিটাল পেমেন্ট করায় সুবিধা বেশি কারণ এতে প্রতিটি পেমেন্টের স্বচ্ছ রেকর্ড থাকে। কোনও রকম সমস্যা হলে, এটি পেমেন্টের প্রমাণ হিসাবে দেখানো যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *