‘কালকের দিনটা দেখব…’,যুদ্ধের জেরে অটো ভাড়া কি এবার বাড়বে? - 24 Ghanta Bangla News
Home

‘কালকের দিনটা দেখব…’,যুদ্ধের জেরে অটো ভাড়া কি এবার বাড়বে?

Spread the love

হয় সকালে অটো চালাতে হচ্ছে অথবা বিকেলে। গ্যাস সঙ্কটে চরম ফাঁপরে অটো চালকরা। উল্টোডাঙা-সল্টলেক এবং আরজি কর রুটের অটোচালকদের এখন মাথাব্যথা অপর্যাপ্ত গ্যাস। ভাড়া বাড়াতে চাইছেন না, অটো চালকরা। কারণ তাঁদের দাবি, ভাড়া বৃদ্ধি করলেই যাত্রী হারাতে হবে। যাত্রীরা নেমে বাসে করে চলে যাবেন। তাতে নতুন করে সমস্যা দেখা দেবে।

এক অটোচালক বলেন, ‘আর একদিন দেখব, তারপর আমরা রাস্তা অবরোধ করব’। কিন্তু এভাবে গ্যাসের দাম বাড়তে থাকলে এবং সঙ্কট বাড়লে চালকদের পক্ষে কিছু আর করার থাকবে না বলেই দাবি করেছেন তাঁরা। তাঁদের কথায়, গ্যাস না পাওয়া গেলে বা দাম বৃদ্ধি হলে ভাড়া বাড়াতেই হবে। সেক্ষেত্রে কিছুই করার থাকবে না। তবে যাত্রীরা এও জানালেন, আয়ের পরিমাণ তো বাড়ছে না, কিন্তু ভাড়া বৃদ্ধি হলে সমস্যা তো হবেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *