Supplementary List: কবে বেরোবে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা, জানিয়ে দিল কমিশন - 24 Ghanta Bangla News
Home

Supplementary List: কবে বেরোবে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা, জানিয়ে দিল কমিশন

Supplementary List: কবে বেরোবে প্রথম সাপ্লিমেন্টারি তালিকা, জানিয়ে দিল কমিশন

কলকাতা: সাপ্লিমেন্টারি লিস্ট কবে বেরোবে, তা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। এবার কমিশন জানিয়ে দিল, সোমবার বিকালে প্রকাশ হবে সাপ্লিমেন্টারি তালিকা। আবার শুক্রবার দ্বিতীয় তালিকা প্রকাশের সম্ভবনা রয়েছে। কমিশন সূত্রে খবর,  ২৭,২৩০০০ নিষ্পত্তি হয়েছে শুক্রবার পর্যন্ত। এক মাসের মধ্যেই আরও দু হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে।

সুপ্রিম কোর্ট নির্দেশ আগেই স্পষ্ট করে দিয়েছিল, দ্রুত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে হবে। কিন্তু তার আগেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দেয় নির্বাচন কমিশন। এই পরিস্থিতিতে সিপিএম, আইএসএফ, তৃণমূলের তরফ থেকে চরম বিরোধিতা করা হয়। আইএসএফের বিদায়ী বিধায়ক নওশাদ সিদ্দিকী প্রথম ভোট বয়কটের পক্ষে সওয়াল করেন। পরবর্তীতে সুর চড়ান সিপিএম নেতা মহম্মদ সেলিম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাপ বাড়তে থাকে কমিশনের ওপরে।  প্রথমে খবর পাওয়া যাচ্ছিল, শুক্রবারই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হবে। কিন্তু নির্দিষ্ট দিন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।

কিন্তু ইদের সময় তালিকা প্রকাশে মত নেই বিচারকদের। তাঁদের আশঙ্কা, ইদের সময় তালিকা বেরোলে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। হুমকির মুখে পড়তে হতে পারে তাঁদের। গতকালই দুই দফায় ডিজি ও স্বরাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠক করেন হাইকোর্টের প্রধান বিচারপতি। সিইও ও বিশেষ পর্যবেক্ষকের সঙ্গেও বৈঠক করেন। জানা গিয়েছে, বৈঠকে প্রধান বিচারপতি সুজয় পালের সামনে উদ্বেগ প্রকাশ করেন জুডিশিয়াল অফিসাররা। ইদের সময় তালিকা প্রকাশে মত ছিল না বিচারকদের। পরবর্তীতে ইদ মেটার পরই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *