ভোটের মুখে বেঁকে বসেছেন ব্লক সভাপতি - 24 Ghanta Bangla News
Home

ভোটের মুখে বেঁকে বসেছেন ব্লক সভাপতি

প্রার্থী না বদলালে নিষ্ক্রিয় থাকব, এমনটই বলে বসলেন ব্লক সভাপতি। তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই অসন্তোষ বাড়ছে খন্ডঘোষে। জেলা জুড়ে পড়েছে পোস্টার, যেখানে প্রার্থীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন তৃণমূলেরই কর্মীরা। রীতিমতো গোষ্ঠীদ্বন্দ্ব চলছে।

প্রার্থী বদলের দাবিতে অনড় ব্লক সভাপতি অপার্থিব ইসলাম। শুক্রবার রাত পর্যন্ত বৈঠক হলেও কোনও সমাধান সূত্র মেলেনি। শুক্রবার রাতে খণ্ডঘোষের বাদুলিয়ায় ব্লক তৃণমূল কার্যালয়ে বিধায়ক তথা দলের ঘোষিত প্রার্থী নবীন চন্দ্র বাগ এবং আইপ্যাকের প্রতিনিধির উপস্থিতিতে বৈঠক হয়। সেখানে ব্লক সভাপতি স্পষ্ট জানিয়ে দেন, নবীন চন্দ্র বাগকে তাঁরা প্রার্থী হিসেবে মানতে রাজি নন। প্রার্থী পরিবর্তন না হলে তাঁরা সংগঠনগতভাবে নিষ্ক্রিয় থাকবেন বলেও হুঁশিয়ারি দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *