Nabanna :ভোটের আগে বোনাস বাড়ল সিভিকদের, বিজ্ঞপ্তি জারি নবান্নর, কত টাকা পাবেন? - 24 Ghanta Bangla News
Home

Nabanna :ভোটের আগে বোনাস বাড়ল সিভিকদের, বিজ্ঞপ্তি জারি নবান্নর, কত টাকা পাবেন?

Spread the love

Nabanna :ভোটের আগে বোনাস বাড়ল সিভিকদের, বিজ্ঞপ্তি জারি নবান্নর, কত টাকা পাবেন?

কলকাতা : ভোটের আগে সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা। চলতি অর্থবর্ষে বাড়তে চলেছে সিভিকদের অ্যাড-হক বোনাস। যদিও, বোনাস বৃদ্ধির ঘোষণা আগেই করেছিল নবান্ন। এবার বিজ্ঞপ্তি প্রকাশ করে তা কার্যকর করা হচ্ছে। ভিলেজ পুলিশ ভলান্টিয়ারদেরও বোনাস বাড়ছে । প্রায় ৬০০ টাকা বাড়ানো হচ্ছে বোনাস।

স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতর একটি বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশ ও কলকাতা পুলিশের অধীনস্থ সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশ ভলান্টিয়াররা এবার বছরে ৭ হাজার ৪০০ টাকা করে বোনাস পাবেন। গত অর্থবর্ষে এই বোনাসের পরিমাণ ছিল ৬ হাজার ৮০০ টাকা। অর্থ দফতরের (অডিট শাখা) সুপারিশ অনুযায়ী এই বোনাস বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারির বিজ্ঞপ্তি অনুযায়ী বোনাস কার্যকর করা হয়েছে। সরকারি নির্দেশে জানানো হয়েছে, রাজ্যপাল এই বোনাস প্রদানের অনুমোদন দিয়েছেন। নির্দিষ্ট খাতে এর ব্যয় বহন করা হবে।

প্রসঙ্গত, নির্বাচনের দিন ঘোষণার দিন কমিশনের বৈঠকের কিছু আগেই মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিতদের ভাতা বাড়ানোর ঘোষণা করেছিলেন। মোয়াজ্জিনদের ভাতা বৃদ্ধির ঘোষণা করেন। ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হয় পুরোহিত ও মোয়াজ্জিনদের ভাতা। শুধু তাই নয়, ওই ঘোষণার আধ ঘণ্টার মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা সোশ্যাল মিডিয়ায় জানান মুখ্যমন্ত্রী। সাধারণত ভোটের নির্ঘন্ট ঘোষণা হলে এই ধরনের ভাতা বাড়ানোর ঘোষণা করতে পারে না সরকার। তাই আগেভাগেই ভাত বাড়িয়ে দেওয়ার ঘোষণা করা হয়। সেক্ষেত্রে, অ্যাড-হক বোনাসও বাড়ানোর ঘোষণা আগেই করা হয়েছিল। ২৭ ফেব্রুয়ারি অর্থদপ্তর বিজ্ঞপ্তি জারি করে বোনাস বৃদ্ধির ঘোষণা করে। এবার সেই সিদ্ধান্তই কার্যকর হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *