BJP Candidate List: ৪৫ আসন নিয়ে এখনও ভাবছে বিজেপি, বৈঠক চলছে ক্রমাগত - 24 Ghanta Bangla News
Home

BJP Candidate List: ৪৫ আসন নিয়ে এখনও ভাবছে বিজেপি, বৈঠক চলছে ক্রমাগত

Spread the love

BJP Candidate List: ৪৫ আসন নিয়ে এখনও ভাবছে বিজেপি, বৈঠক চলছে ক্রমাগত

নয়া দিল্লি: প্রথম দফায় প্রার্থী তালিকা বেরিয়ে গিয়েছে। সেখানে ইতিমধ্যেই চমক দিয়েছে বিজেপি। এবার বাকি বিধানসভা আসনগুলিতে কারা-কারা লড়বেন তাই নিয়ে বৈঠক অব্যাহত। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, এখনও ৪৫ টি আসনে প্রার্থী বাছাইয়ে সিদ্ধান্ত নিতে সময় লাগবে বিজেপির। বিগত তিন দিন যাবৎ দ্বিতীয় পর্যায়ের বাকি দেড়শ টি আসন নিয়ে বিজেপি নেতৃত্বের আলোচনা চলছে।

বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেন্ট্রাল ইলেকশন কমিটির বৈঠক হয়।  সূত্রের খবর, সেই বৈঠক শেষে ১০৫ টি আসনে প্রার্থীর নামে শিলমোহর পড়েছে। প্রথম তালিকায় পূর্বের অনেক বিধায়ক স্থান পাননি। বাদ পড়া কয়েকজন বিধায়ককে দ্বিতীয় তালিকায় জায়গা দেওয়া হয়েছে বলে খবর। তবে সাংগঠনিক কাজে দক্ষ, কর্মী এবং জনগণের কাছে গ্রহণযোগ্যতা আছে এবং যার জেতার সম্ভাবনা বেশি, এমন ব্যক্তিদের প্রার্থী করা হয়েছে।

গত সোমবার প্রথম দফায় ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে সব থেকে বড় চমক ছিল শুভেন্দু অধিকারীর দু’টি কেন্দ্র নিয়ে। বিদায়ী বিরোধী দলনেতা এবার নিজের কেন্দ্র নন্দীগ্রামে তো লড়বেন, একই সঙ্গে তিনি লড়াই করবেন ভবানীপুরে। অর্থাৎ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় ভাবনীপুরে তাঁর বিপরীতে দাঁড়িয়ে টক্কর দেবেন তিনি। এর থেকেই বোঝা গিয়েছিল এইবারের ভোটে বাংলার মসনদ দখলে বিজেপি কোনও ভাবেই পিছিয়ে থাকবে না। তৃণমূলের মতো বিজেপিও বারেবারে নিজের উঁচু-নিচু সব কর্মী-নেতাদের বলে এসেছে কাজ না করলে টিকিট নেই। রাজ্য নেতৃত্ব তো বটেই এমনকী কেন্দ্রীয় নেতৃত্ব যখনই বাংলায় এসেছেন কর্মীদের ভোকাল টনিক দিয়ে গিয়েছেন। এই আবহের মধ্যে কাকে-কাকে প্রার্থী করা হতে পারে সেই নিয়ে চলছে জল্পনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *