Arabul Islam: ‘মমতা বন্দ্যোপাধ্যায় এখন চোখ দিয়ে শোনেন’, ISF-এ যোগ দিয়েই বিস্ফোরক আরাবুল - 24 Ghanta Bangla News
Home

Arabul Islam: ‘মমতা বন্দ্যোপাধ্যায় এখন চোখ দিয়ে শোনেন’, ISF-এ যোগ দিয়েই বিস্ফোরক আরাবুল

Spread the love

Arabul Islam: ‘মমতা বন্দ্যোপাধ্যায় এখন চোখ দিয়ে শোনেন’, ISF-এ যোগ দিয়েই বিস্ফোরক আরাবুল

ভাঙড়: আনুষ্ঠানিকভাবে আইএসএফে যোগ দিলেন তৃণমূলের একসময়ের তাজা নেতা আরাবুল ইসলাম।আইএসএফে যোগ দিয়েই বিস্ফোরক আরাবুল। তাঁর দাবি,  ভাঙর থেকে অনেক রসদ পান বর্তমান মুখ্যমন্ত্রী। নাম না করে শওকত মোল্লাকেও বেঁধেন তিনি।  ফুরফুরায় ISF দফতরে তৃণমূলে যোগ দেন প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। আইএসএফ-এর রাজ্য কমিটির সভাপতি সামসুর আলি মল্লিক তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। উল্লেখ্য, গত ১৬ই মার্চ ফুরফুরায় গিয়ে পীরজাদা হোসেন সিদ্দিকীর সামনে তৃণমূল ছাড়ার কথা ঘোষণা করেছিলেন আরাবুল।  জানিয়েছিলেন, কয়েকদিনের মধ্যেই নতুন রাজনৈতিক জীবন শুরু করবেন। সেইমতো এদিন আইএসএফে দলে যোগদান করেন আরাবুল ।

কেন আইএসএফ-এ যোগদান করলেন ?

উত্তরে আরাবুল বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এখন কান দিয়ে শোনেন না, চোখ দিয়ে শোনেন। ভাঙরে এমন একজন কুখ্যাত লোককে দায়িত্ব দিয়েছেন , যাকে মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন তুই বোম মারিস। যার হাত রক্তে লাল হয়ে গেছে, সেই রকম লোককে মমতা বন্দ্যোপাধ্যায় মাথায় তুলেছে।” আর সেই কথা প্রসঙ্গেই তিনি বলেন, ” ভাঙ্গর থেকে অনকে রসদ যায়। ভাঙর থেকে অনেক কিছু রসদ পান বর্তমান মুখ্যমন্ত্রী।”

দুই প্রভাবশালী নেতা আরাবুল ইসলাম এবং শওকত মোল্লার মধ্যকার দীর্ঘদিনের ‘শীতল যুদ্ধ’ বা ক্ষমতার লড়াই এই অঞ্চলের রাজনীতির গতিপ্রকৃতি নির্ধারণ করে এসেছে। আরাবুল  ইসলাম দীর্ঘদিনের ‘বেতাজ বাদশা’ হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু গত কয়েক বছরে দলের শীর্ষ নেতৃত্ব ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে ভাঙড়ের দায়িত্ব দেওয়ায় সমীকরণ বদলে যায়। ভাঙড়-১ ব্লকে আরাবুলের প্রভাব থাকলেও, ভাঙড়-২ ব্লকে শওকত মোল্লার নিয়ন্ত্রণ ক্রমে বাড়তে থাকে, যা দুই নেতার মধ্যে সংঘাতের মূল কারণ হয়ে দাঁড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *