বিধানসভা নির্বাচনে টিকিট পেলেন না চিরঞ্জিত চক্রবর্তী, কী বললেন অভিনেতা?

অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী । ২০১১ সাল থেকে বারাসত বিধানসভার তৃণমূল বিধায়ক। তবে ২০২৫ এ তিনি টিকিট পাননি, যদিও প্রথম থেকেই অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী নির্বাচনে দাঁড়াতে আগ্রহী ছিলেন না। টিভিনাইন বাংলার সঙ্গে কথা বলতে গিয়ে নিজের মন খারাপের কথাও ভাগ করে নিলেন অভিনেতা। তিনি বললেন, ” প্রতিবছরই আমি ভোটের ময়দানে লড়াই করতে চাইনি। তবে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ থাকত। তবে আমি ধন্যবাদ জানাব দলনেত্রীকে এই বছর আমাকে টিকিট দেননি। বহুদিন ধরেই আমি অনুরোধ রাখতাম, টিকিট না দেওয়ার জন্য, এই বছর উনি শুনেছেন, আমি খুশি।
এবার আমি অরাজনৈতিক ব্যক্তি হয়ে গেলাম, রাজনীতির বাইরের লোক। রাজনীতি আর কথা নয়।” তিনি কি বারাসতের জনগনকে মিস করবেন? উত্তরে অভিনেতার সাফ জবাব, ” নিশ্চিত মিস করব। বারাসতের সবকিছুই আমার হাতের তালুর মত পরিচিত। একটু তো খারাপ লাগবেই। বারাসতে তেমন না গেলেও অনুষ্ঠান করতে যাব। ”
বহুমুখী প্রতিভার অধিকারী চিরঞ্জিত চক্রবর্তী, অভিনয়, পরিচালনা থেকে গান সবেতেই তিনি স্বচ্ছন্দ্য। আগামী দিনে আরও অনেক বেশি করে সিনেমা সিরিজে দেখা মিলবে তাই আশা রাখবে দর্শক।