পুলিশ-প্রশাসনের বদল নিয়ে সরব তৃণমূল, খোঁচা দিলেন শমীক - 24 Ghanta Bangla News
Home

পুলিশ-প্রশাসনের বদল নিয়ে সরব তৃণমূল, খোঁচা দিলেন শমীক

Spread the love

রবিবার বিকেলে নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। তখনই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়ে দেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সবরকম পদক্ষেপ করা হবে। কয়েক ঘণ্টা পরই দেখা যায়, রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবকে সরিয়ে দেয় কমিশন। তা নিয়ে শোরগোল শুরু হতে না হতেই একের পর এক আমলা, পুলিশ আধিকারিককে সরানো হয়। ডিজিপি, কলকাতা পুলিশের কমিশনার থেকে শুরু করে একাধিক জেলার এসপি, জেলাশাসকদের বদল করা হয়। এই নিয়ে সরব হয় তৃণমূল। এমনকি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশ কুমারকে চিঠি লেখেন। অফিসার, আমলাদের বদলি নিয়ে তৃণমূল সরব হওয়ার পর খোঁচা দিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *