Kalyan Banerjee’s Son: বাম আমল থেকে ছাত্র রাজনীতি, সরকারের হয়ে লড়েছেন গুরুত্বপূর্ণ মামলা, মীনাক্ষীর বিপরীতে লড়া কল্যাণ পুত্র শীর্ষণ্যের সম্বন্ধে জানুন - 24 Ghanta Bangla News
Home

Kalyan Banerjee’s Son: বাম আমল থেকে ছাত্র রাজনীতি, সরকারের হয়ে লড়েছেন গুরুত্বপূর্ণ মামলা, মীনাক্ষীর বিপরীতে লড়া কল্যাণ পুত্র শীর্ষণ্যের সম্বন্ধে জানুন

Spread the love

Kalyan Banerjee’s Son: বাম আমল থেকে ছাত্র রাজনীতি, সরকারের হয়ে লড়েছেন গুরুত্বপূর্ণ মামলা, মীনাক্ষীর বিপরীতে লড়া কল্যাণ পুত্র শীর্ষণ্যের সম্বন্ধে জানুন

কলকাতা: বাবা নামজাদা আইনজীবী। একাধারে তিনি সাংসদ, অন্যধারে পোড় খাওয়া রাজনীতিবিদ। দীর্ঘদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইয়ের সঙ্গী। আর এবার রাজনীতির ফ্রন্ট লাইনে তাঁরই ছেলে। কথা হচ্ছে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। উত্তরপাড়ায় এবার তৃণমূলের ভরসার পাত্র তিনিই।

শীর্ষণ্যও কিন্তু পেশায় আইনজীবী। তিনি সরকারের স্যান্ডিং কাউন্সিল। একাধিক মামলা তিনি লড়েছেন সরকারের হয়ে। কলেজগুলিতে নির্বাচন বন্ধ কেন? সেই নিয়ে মামলা দায়ের হয়েছিল, সেখানে সিপিএম-এর সায়ন বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে লড়াই করেছিলেন শীর্ষণ্য। এছাড়াও একাধিক বড় মামলা, তা সে একশো দিনের কাজ হোক কিংবা নিয়োগ দুর্নীতি মতো মামলায় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে লড়াই করেছিলেন কল্যাণ পুত্র। আজ তাঁকেই প্রার্থী করেছে তৃণমূল। এবার উত্তরপাড়া থেকে সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের বিপরীতে লড়াই করবেন তিনি।

কল্যাণ পুত্র জানিয়েছেন, তাঁর রাজনীতিতে হাতেখড়ি বহু বছর আগে। তিনি বরাবরই তৃণমূলের হয়ে ছাত্র রাজনীতি করতেন। সিপিএম যে সময় সরকারে ২০০৫ থেকে ২০১০ সেই সময় তিনি ছাত্র রাজনীতি করেছেন। তিনি বলেন, “ল কলেজে আমি জেনারেল সেক্রেটারি ছিলাম। আমি প্রেসিডেন্ট হয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায় আমায় তখন আর্শীবাদ করেন। তবে ২০১১ সালে সরকার ক্ষমতায় আসার পর লড়াই কোর্টে শিফট হয়ে গেছে।”

টিভি ৯ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে শীর্ষণ্য বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় আমায় এই লড়াইয়ে যোগ্য মনে করেছেন তার জন্য ধন্যবাদ। আমি ২০২১ সালে কাঞ্চনদার জন্য লড়াই করেছিলাম। ভোট প্রার্থনা করেছিলাম। এবার নিজেকে ধন্য মনে করছি কারণ এই বছর আমি উত্তরপাড়ার মানুষের কাছে নিজের জন্য ভোট চাইতে পারব।”

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *