CPIML: কোমর বেঁধে লড়াইয়ে নামল দীপঙ্করের CPI(ML) লিবারেশন, ১০ আসনে দিল প্রার্থী - 24 Ghanta Bangla News
Home

CPIML: কোমর বেঁধে লড়াইয়ে নামল দীপঙ্করের CPI(ML) লিবারেশন, ১০ আসনে দিল প্রার্থী

Spread the love

CPIML: কোমর বেঁধে লড়াইয়ে নামল দীপঙ্করের CPI(ML) লিবারেশন, ১০ আসনে দিল প্রার্থী

কলকাতা: আরও দশ আসনে প্রার্থী দিল বামেরা। সিপিআইএমএল লিবারেশন বামফ্রন্টের সঙ্গে জোট বেঁধে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। সোমবার সিপিআই(এমএল) লিবারেশনের রাজ্য কমিটি জানিয়ে দিয়েছিল, আসন্ন বিধানসভা নির্বাচনে ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে তারা। সেই মতোই দশ আসনে প্রার্থী দিয়েছে তারা।

কে কে প্রার্থী হলেন আর কোথা থেকে প্রার্থী হলেন?

ফাঁসিদেওয়া থেকে লড়াই করবেন সুমন্তী এক্কা

ভরতপুর থেকে লড়বেন জিন্নাতুন নাহার গুলশান বেগম

বহরমপুরে লড়াই করবেন আবুল কাশেম শেখ

কৃষ্ণনগর দক্ষিণে লড়াই করবেন লাবণী জঙ্গী

নৈহাটিতে সিপিআইএমএল প্রার্থী দেবজ্যোতি মজুমদার

বজবজে বামেদের প্রার্থী কাজল দত্ত

রাসবিহারীতে মানস ঘোষ এবার সিপিআইএমএল প্রার্থী

ধনেখালিতে এবার প্রার্থী হচ্ছেন রুমা আহেরী

বিষ্ণপুরে এবার প্রার্থী হচ্ছেন তিতাস গুপ্ত

পূর্বস্থলী দক্ষিণের প্রার্থী জিয়াদুল শেখ

গতকাল প্রেস বিবৃতিতে সিপিআই(এমএল) লিবারেশনের রাজ্য কমিটি জানিয়েছে, “বিজেপি-আরএসএসের বাংলা দখলের লক্ষ্যে পরিচালিত ফ্যাসিবাদী আগ্রাসন ও রাজ্যে শাসক তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে বাংলায় বামপন্থার পুনর্জাগরণ ঘটাতে আমরা সর্বশক্তি নিয়ে বিধানসভা নির্বাচনে অংশ নিতে চলেছি। বামফ্রন্ট চেয়ারম্যান ও সিপিআই(এম) দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও সহমতের ভিত্তিতে আমরা ১০টি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।”

বাংলায় ছাব্বিশের নির্বাচনে বামফ্রন্টের সঙ্গে যে তাঁরা জোট গড়বেন, অনেকদিন আগেই এই বার্তা দিয়েছিলেন সিপিআই(এমএল) লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। চব্বিশের লোকসভা নির্বাচনের পর কাছাকাছি আসে বামফ্রন্ট ও সিপিআই(এমএল) লিবারেশন। বস্তুত, বামফ্রন্ট সোমবার ১৯২টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে। এবার আরও দশ আসনে প্রার্থী দিল লিবারেশন।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *