BAPS Hindu Mandir Abu Dhabi: যুদ্ধ পরিস্থিতিতে সঙ্কটে থাকা ভারতীয়দের জন্য দেবদূতের মতো হয়ে উঠল আবুধাবির BAPS মন্দির - 24 Ghanta Bangla News
Home

BAPS Hindu Mandir Abu Dhabi: যুদ্ধ পরিস্থিতিতে সঙ্কটে থাকা ভারতীয়দের জন্য দেবদূতের মতো হয়ে উঠল আবুধাবির BAPS মন্দির

Spread the love

BAPS Hindu Mandir Abu Dhabi: যুদ্ধ পরিস্থিতিতে সঙ্কটে থাকা ভারতীয়দের জন্য দেবদূতের মতো হয়ে উঠল আবুধাবির BAPS মন্দির

মঙ্গলবার আঠারো দিনে পড়েছে ইরান, ইজরায়েল ও আমেরিকার মধ্যে চলা যুদ্ধ। গোটা মধ্যপ্রাচ্যে এখন চরম উত্তেজনা। আতঙ্ক চারদিকে। সাধারণ মানুষ ভয়ে সিঁটিয়ে রয়েছেন। মনে একটাই চিন্তা না জানি কখন, কোথা থেকে হামলার খবর আসে। এক প্রকার অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। ফলত, সেখানকার পরিস্থিতির অবনতির জন্য বহু ভারতীয় ধীরে ধীরে দেশে ফিরতে শুরু করেছেন। এই কঠিন সময়ে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেল বিএপিএস, হিন্দু মন্দির আবু ধাবি (BAPS Hindu Mandir in Abu Dhabi)।

মন্দিরের স্বেচ্ছাসেবকরা সম্পূর্ণ নিঃস্বার্থভাবে বিপদে পড়া মানুষদের আশ্রয় দিয়েছেন, খাবারের ব্যবস্থা করেছেন এবং সঠিক তথ্য ও পরামর্শ দিয়ে পাশে দাঁড়িয়েছেন। শুধু তাই নয়, আতঙ্কে দিন কাটানো মানুষদের মানসিকভাবে সাহস জোগাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তাঁরা। সঙ্কটের মুহূর্তে এই উদ্যোগ মানবিকতার এক অনন্য নজির হয়ে উঠেছে তারা।

এই প্রেক্ষাপটে ‘কুয়েত মেঁ সুকুন’ নামের একটি ডকুমেন্টারি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই তথ্য চিত্রে যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতি থেকে নিরাপদে বাড়ি ফেরার সংগ্রামের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। কুয়েতে যখন চারদিকে অনিশ্চয়তা ও ভয়ের আবহ তৈরি হয়, তখন সেখানে আটকে পড়া মানুষদের জন্য প্রতিটি মুহূর্ত ছিল কঠিন পরীক্ষা মতো। সেই সময়ে আবুধাবির BAPS মন্দির ও তাঁর স্বেচ্ছাসেবকরা এগিয়ে এসে তাদের পাশে দাঁড়ান।

এই সব ঘটনা থেকে শিক্ষনীয় বিষয় তা হল, সঙ্কটের মুহূর্তেও মানবতা, বিশ্বাস ও সেবার মানসিকতা ভয়কে জয় করতে পারে। মানুষকে একত্রিত করে নতুন আশার পথ দেখাতে পারে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান-ইজরায়েল ও আমেরিকার মধ্যে যুদ্ধ চলছে। সেখানকার পরিস্থিতি এখনও অস্থির। এই যুদ্ধ কতদিন চলবে তা অনিশ্চিত। এদিকে, মধ্যপ্রাচ্যের এই সঙ্কটের মধ্যে ইতিমধ্যেই প্রায় ১ লক্ষ ৩০ হাজার ভারতীয় দেশে ফিরেছেন। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানান, ইরান থেকে ফিরতে থাকা ভারতীয়রা আমেরিকা ও আজারবাইজান হয়ে দেশে পৌঁছাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *