PM Narendra Modi : বাংলায় চাকরি ‘নেই’! যুবদের এবার বড় আশ্বাস মোদীর
শনিবার ব্রিগেডের জনসভা থেকে বাংলায় পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন,”ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ইতিহাস সাক্ষী যখনই বাংলা দেশকে দিশা দেখায়, তখনই এই ব্রিগেড ময়দান বাংলার আওয়াজ হয়ে ওঠে। আজ আরও একবার ব্রিগেড গ্রাউন্ড থেকে নতুন বাংলার বিউগল বেজে গিয়েছে।” একইসঙ্গে রাজ্যে চাকরি নেই বলে অভিযোগ তোলেন প্রধানমন্ত্রী। তাঁর বক্তব্যে উঠে আসে নিয়োগ দুর্নীতির প্রসঙ্গ। তবে, এবার বাংলার যুবকদের বাংলাতেই কাজের আশ্বাস দিয়েছেন মোদী। বাংলার মানুষের স্বপ্নপূরণের গ্যারান্টি দিয়েছেন তিনি। নরেন্দ্র মোদী বলেন, “যুবরা বাংলার উন্নতিতে নেতৃত্ব দেবে। এই স্বপ্ন আপনার আর এই স্বপ্ন পূরণ করাই মোদীর গ্যারান্টি।”