PM Narendra Modi : ‘ধর্ষকদের আশ্রয় দিয়েছে, তৃণমূলকে বাঁচানোর লোক নেই’, হুঙ্কার মোদীর
ভোটের নির্ঘন্ট ঘোষণার আগে মেগা জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তৃতার শুরুতেই বাঙালিয়ানায় শান দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, “আমার প্রিয় পশ্চিমবঙ্গবাসী ভাই ও বোনেরা আমার অন্তরের অন্তঃস্থল থেকে সশ্রদ্ধ প্রণাম। বাংলার ঐতিহাসিক মাটি, এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড আর বাংলার মানুষের ঐতিহাসিক জমায়েত। যত দূর আমার চোখ যাচ্ছে, শুধুই লোকই লোক দেখা যাচ্ছে। একটা অদ্ভুত দৃশ্য।” তৃণমূল সরকারকে নির্মম সরকার বলে কটাক্ষ করেন তিনি। তৃণমূল বারবার অপরাধীদের আশ্রয় দিয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি। মোদী বলেন, “নির্মম সরকার ধর্ষকদের আশ্রয় দেয়। অপরাধীদের বাঁচানোর চেষ্টা করে। তৃণমূল কীভাবে প্রকাশ্যে অপরাধীদের সঙ্গে থাকে, সকলেই দেখেছে।” মোদীর হুঙ্কার মহাজঙ্গলরাজ শেষ হওয়ার কাউন্টডাউন শুরু হয়েছে। তৃণমূলকে বাঁচানোর আর লোক নেই।