গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই… - 24 Ghanta Bangla News
Home

গৃহস্থের হেঁসেলের গ্যাসে হোটেলে রান্না, ছবি ধরা পড়তেই…

Spread the love

গৃহস্থের রান্নার গ্যাসের জোগান নিয়ে বাড়ছে উদ্বেগ। কেন্দ্র আবার জানিয়েছে, শহরে ২৫ দিন পর দ্বিতীয় সিলিন্ডার বুকিং করা যাবে। আর গ্রামাঞ্চলে তা ৪৫ দিন। গ্যাস বুকিংয়ের জন্য সকাল থেকে গ্যাসের দোকানের বাইরে লম্বা লাইন পড়ছে। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। সেখানে হোটেল, রেস্তোরাঁয় গৃহস্থের রান্নার গ্যাস ব্যবহারের ছবি ধরা পড়ল। এই নিয়ে শোরগোল পড়েছে শিলিগুড়ি শহরে। গৃহস্থের রান্নার গ্যাসের কালোবাজারির অভিযোগ উঠেছে। আর এই অভিযোগ পেয়েই নড়েচড়ে বসল শিলিগুড়ি পৌরনিগমও। তবে হোটেলগুলির বক্তব্য, নিজেদের বাড়ির গ্যাসে রান্না হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *