Presidential Protocol Issue: রাষ্ট্রপতির প্রোটোকল ইস্যুতে চরম সংঘাত! দার্জিলিংয়ের DM, শিলিগুড়ির সিপিকে ডেপুটেশনে চাইল কেন্দ্র - 24 Ghanta Bangla News
Home

Presidential Protocol Issue: রাষ্ট্রপতির প্রোটোকল ইস্যুতে চরম সংঘাত! দার্জিলিংয়ের DM, শিলিগুড়ির সিপিকে ডেপুটেশনে চাইল কেন্দ্র

Spread the love

Presidential Protocol Issue: রাষ্ট্রপতির প্রোটোকল ইস্যুতে চরম সংঘাত! দার্জিলিংয়ের DM, শিলিগুড়ির সিপিকে ডেপুটেশনে চাইল কেন্দ্র

কলকাতা: ভোটবঙ্গে মোদী আসার আগেই রাজ্য-কেন্দ্র সংঘাতে নতুন ট্যুইস্ট। রাষ্ট্রপতির সফরে প্রোটোকল-স্থান বদল বিতর্কে নতুন মোড়। বিতর্কের আবহেই ২ অফিসারকে চেয়ে রাজ্যকে চিঠি কেন্দ্রের। প্রোটোকল ভাঙার অভিযোগে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সিপিকে কেন্দ্রীয় ডেপুটেশনে চাইল কেন্দ্র। রাষ্ট্রপতির সফরের দায়িত্বে ছিলেন দার্জিলিংয়ের ডিএম মণীশ মিশ্র। তাঁকে ডেপুটেশনে চেয়েছে কেন্দ্র। 

গত ৭ মার্চ শিলিগুড়িতে আসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। কিন্তু অভিযোগ তাঁর নিরাপত্তায় প্রোটোকল মানা হয়নি। আর তারই প্রেক্ষিতে কেন্দ্র শিলিগুড়ি কমিশনারেটের পুলিশ সুপার এবং দার্জিলিংর জেলাশাসককে ডেপুটেশনে ডেকে পাঠাল। এই দুই আইপিএস ও আইএএস অফিসারই বেঙ্গল ক্যাডারে রয়েছেন বলে জানা যাচ্ছে। এই সমস্ত উচ্চ পদমর্যাদার অফিসারদের ক্যাডার নিয়ন্ত্রণকারী সংস্থা হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ফলে তারাই এই দুই অফিসারকে ডেপুটেশনে চাইছে।  

রাষ্ট্রপতি যেহেতু দেশের সংবিধানিক প্রধান তাই তাঁর নিরাপত্তা বা প্রোটোকলে কোনও গাফিলতি হয়ে থাকলে সে ক্ষেত্রে কেন্দ্র চাইলে রাজ্য সরকারকে কিছু না বলেও কেন্দ্রীয় ডেপুটেশনে তাঁদের তুলে নিতে পারে। সুপ্রিম কোর্ট আইপিএস (ক্যাডার) রুলস, ১৯৫৪-এর রুল ৬(১)-এর বৈধতা নিশ্চিত করেছে। এই নিয়ম অনুযায়ী আইপিএস অফিসারদের ট্রান্সফার ও ডেপুটেশন নিয়ে রাজ্যের সিদ্ধান্তকে কেন্দ্র প্রয়োজনে অগ্রাহ্য করতে পারে। এখন কোনও রাজ্য সরকার যদি নির্বাচিত অফিসারকে কেন্দ্রীয় ডেপুটেশনে পাঠাতে অস্বীকার করে, তবে সেই অফিসারকে ৫ বছরের জন্য কেন্দ্রীয় ডেপুটেশন থেকে নিষিদ্ধ করা যেতে পারে।  ২০১১ ব্যাচ বা তার পরের আইপিএস অফিসারদের জন্য কমপক্ষে ২ বছরের কেন্দ্রীয় ডেপুটেশন বাধ্যতামূলক, নইলে তাঁরা ইন্সপেক্টর জেনারেল পদে এমপ্যানেলমেন্টের জন্য যোগ্য হবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *