West Bengal News Today Live: গ্যাসের জন্য ভোর থেকে লম্বা লাইন, আজ ফের বৈঠকে মমতা

রাজ্যজুড়ে গ্যাসের হাহাকার। ইরান-আমেরিকার যুদ্ধের ফল পরোক্ষভাবে ভোগ করছে আম বাঙালি। গ্যাসের কাউন্টারে লম্বা লাইন। এ দিকে বাণিজ্যিক গ্যাস ও রান্নার গ্যাসের উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই বুধবার বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবারও বৈঠক করবেন তিনি। কী ভাবে এই উদ্বেগজনক পরিস্থিতির মোকাবিলা করা যায় সেদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কী সিদ্ধান্ত নেন সেই দিকে নজর থাকছে। অন্যদিকে, আজ আবার নতুন রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেবেন রবীন্দ্র নারায়ণ রবি। বেলা সাড়ে এগারোটা নাগাদ শপথ গ্রহণ অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে।