Coochbehar Murder: ‘দেখি টি-শার্ট খুলে একজন দৌড়ে চলে গেল’,রাস্তাতেই পেট্রল ঢেলে স্ত্রীকে জ্যান্ত জ্বালিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে - 24 Ghanta Bangla News
Home

Coochbehar Murder: ‘দেখি টি-শার্ট খুলে একজন দৌড়ে চলে গেল’,রাস্তাতেই পেট্রল ঢেলে স্ত্রীকে জ্যান্ত জ্বালিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Spread the love

Coochbehar Murder: ‘দেখি টি-শার্ট খুলে একজন দৌড়ে চলে গেল’,রাস্তাতেই পেট্রল ঢেলে স্ত্রীকে জ্যান্ত জ্বালিয়ে মেরে ফেলার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কোচবিহার: গোটা শরীরে আগুন। জলজ্যান্ত এক মহিলা চিৎকার করছেন। হাড়হিম ঘটনা কোচবিহারে। জানা যাচ্ছে, ওই মহিলার গায়ে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তাঁর স্বামীর বিরুদ্ধে। ইতিমধ্যেই মৃত্যু হয়েছে তাঁর। তবে অভিযুক্ত ব্যক্তিও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের বকশিবাড়ি এলাকায় ।

জানা যাচ্ছে, রাত ন’টা থেকে সাড়ে নটা নাগাদ ওই মহিলার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। দাউদাউ করে জ্বলতে থাকেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। মৃত মহিলার নাম ছন্দা রায়। তাঁর বয়স আনুমানিক ৩৫। পেশায় তিনি নার্স। জানা যাচ্ছে, ওই মহিলা বাড়ি ভাড়া করে থাকতেন। মাঝে মধ্যে তাঁর স্বামী এসে থাকতেন তাঁর সঙ্গে। যে সময় মহিলার গায়ে আগুন লাগানো হয় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাঁর স্বামী। অভিযুক্তের নাম রণজিৎ রায়। যিনি পেশায় একজন গাড়ি চালক। পরবর্তীতে তাঁকে আটক করা হয় কোচবিহার ভাওয়াল মোড় সংলগ্ন টোল গেট এলাকা থেকে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ এবং দমকল। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

বাড়ির মালিক জানিয়েছেন স্বামী ও স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। যা থানা পর্যন্ত গড়িয়ছিল। সেই অশান্তির জন্য়ই কি স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? খতিয়ে দেখছে পুলিশ। প্রতিবেশী এক মহিলা রুমা দত্ত বলেন, “আমি ঘরের ভিতরে ছিলাম। সেই সময় এক মহিলার অনেকে চিৎকার শুনলাম। বাইরে এসে দেখি, কেউ একজন দৌড়ে যাচ্ছে। পিছনে আগুন লাগা রয়েছে। তারপর টিশার্ট খুলে দৌড়ে পালিয়ে গেল। পরে দেখলাম বারান্দাতে আগুন জ্বলছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *