Parliament Budget Session: ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, ভোটাভুটিতে হার বিরোধী সাংসদদের - 24 Ghanta Bangla News
Home

Parliament Budget Session: ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, ভোটাভুটিতে হার বিরোধী সাংসদদের

Spread the love

Parliament Budget Session: ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, ভোটাভুটিতে হার বিরোধী সাংসদদের

নয়াদিল্লি: ধোপেও টিকল না অনাস্থা প্রস্তাব। হার বিরোধী শিবিরের। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে হওয়া ভোটাভুটিতে হেরে গেল ইন্ডিয়া জোট। ধ্বনি ভোটেই জয় হাসিল এনডিএ জোটের। তারপর উত্তাপ চড়ল সংসদে। তৈরি হল তুমুল হট্টগোল।

বাজেট অধিবেশনের সূচনাপর্বেই লোকসভা স্পিকারের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিরোধী সাংসদরা। সংসদের বক্তব্য পেশের ক্ষেত্রে অধ্যক্ষ পক্ষপাতিত্ব করেন বলে অভিযোগ তুলেছিলেন খোদ বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এরপরেই অধিবেশনের প্রথম পর্যায়ে ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের নোটিস দিয়েছিল বিরোধী শিবির। সংশ্লিষ্ট নোটিসে বিরোধী শিবিরের মোট ১২০ জন সাংসদ স্বাক্ষর করেছিলেন।

এই নোটিসের ভিত্তিতে বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে অনাস্থা প্রস্তাব আনার কথা ছিল ইন্ডিয়া জোটের। সোমবার অধিবেশন শুরু হলেও পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে গোটা দিন বিক্ষোভ প্রদর্শনেই ব্যস্ত থাকে বিরোধী শিবির। অবশেষে মঙ্গলে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ করেন বিরোধীরা। তারপরই চরমে ওঠে শাসক-বিরোধী তরজা। বুধের অধিবেশনেও দিনভর এই নিয়েই চলে বিতর্ক। অবশেষে ভোটাভুটি পর্ব। সেখানেই ধ্বনি ভোটে সংখ্যাগরিষ্ঠতা দখল করল এনডিএ জোট।

এটি একটি ব্রেকিং খবর। যা প্রতি মুহূর্তে আপডেট করা হবে। বিস্তারিত আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *