Gas Booking: অনলাইনে গ্যাস বুকিং? সঙ্কটের পরিস্থিতিতে ইন্ডিয়ান ওয়েল, HP থেকে করে দিল নিয়মে আরও কড়াকড়ি - 24 Ghanta Bangla News
Home

Gas Booking: অনলাইনে গ্যাস বুকিং? সঙ্কটের পরিস্থিতিতে ইন্ডিয়ান ওয়েল, HP থেকে করে দিল নিয়মে আরও কড়াকড়ি

Spread the love

Gas Booking: অনলাইনে গ্যাস বুকিং? সঙ্কটের পরিস্থিতিতে ইন্ডিয়ান ওয়েল, HP থেকে করে দিল নিয়মে আরও কড়াকড়ি

শিলিগুড়ি: ইরানের যুদ্ধের আবহে ঘনীভূত সঙ্কট বঙ্গে! টান পড়ছে গার্হস্থ্য অনুশাসনেও। হেঁসেলে পড়ছে টান। জ্বালানির ছ্যাঁকায় বিপর্যস্ত জনজীবন। গ্যাস ফুরলো ফের কবে মিলবে গ্যাস, তা নিয়েই চরম সঙ্কট। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার নির্দেশ দিয়েছে, ২৫ দিনের আগে গ্যাস বুক করা যাবে না। তার মধ্যে গ্যাস ডেলিভারি সংস্থার আধিকারিকরাও জানিয়ে দিচ্ছেন, বুকিং করার পর অন্ততপক্ষে ২০ দিন অপেক্ষা করতে হবে। কিন্তু তারপরও একটা গেঁরো রয়েই গিয়েছে। যাকে বলে মরার ওপর খাঁড়ার ঘা। স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে,  ২৫ দিন পরেও  eKYC না থাকলে মিলবে না গ্যাস। হবে না সিলিন্ডার ডেলিভারি। তাতে ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা। শিলিগুড়িতেই একটি গ্যাস ডেলিভারি সংস্থার অফিসের বাইরে দেখা গেল লম্বা লাইন।

গ্যাস সিলিন্ডার পাওয়ার ২৫ দিন পর ফের বুক করা যাবে গ্যাস। কিন্তু প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ২৫ দিন পরেও কি নিশ্চিতভাবে মিলবে গ্যাস? eKYC না থাকলে এখানেও সমস্যা। মিলবে না গ্যাস। দিন কয়েক আগেই লম্বা লাইনে দাঁড়িয়ে কেউ SIRএর শুনানি সেরেছেন। এবার গ্যাস ডিলারদের কাছে গিয়ে ফের লম্বা লাইনে দাঁড়াতে হচ্ছে গ্রাহকদের। বহু গ্রাহকের eKYC না থাকায় মিলবে না গ্যাস। জানিয়ে দিয়েছেন গ্যাস ডিলারেরা। ফলে সকাল থেকেই বিভিন্ন ডিলারের কাছে গিয়ে লাইনে দাড়িয়ে থাকতে বাধ্য হচ্ছেন গ্রাহকেরা।

eKYC কীভাবে করা হয়?

সাধারণত তিনভাবে করা যায়—

১. গ্যাস ডিলারের অফিসে গিয়ে আধার ও মোবাইল নম্বর দিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশন

২. মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে আধার OTP দিয়ে

৩. গ্যাস কোম্পানির অ্যাপে গিয়েও KYC করা যাবে।

লাইনে দাঁড়িয়ে এক গ্রাহক বললেন, “আমি বরাবরই অনলাইনে গ্যাস বুকিং করি। অনলাইনে গ্যাস বুক করতে গিয়ে দেখছি নিচ্ছে না। তাই অফিসে দেখতে এসেছি কী সমস্যা।” নবনীতা আচার্য নামে আরেক গ্রাহক বললেন, “হ্যাঁ আমাদেরও গ্যাস বুক হচ্ছে না। তো এসে শুনলাম বায়োমেট্রিক করতে হবে। কিন্তু আমাদের তো বায়োমেট্রিক করা হচ্ছে, তবুও হচ্ছে না।”

গ্যাসের ডিলার বললেন, “ইন্ডিয়ান ওয়েল থেকে বলে দিয়েছে, eKYC করাটা খুব দরকার। কারোর যদি না থাকে, আমরা জানাচ্ছি, গ্যাস পেতে সমস্যা হচ্ছে। তাই তাঁদের ডেকে এনে eKYC করাচ্ছি। বহু মানুষ একসঙ্গে অনলাইনে বুকিং করতে গিয়ে সমস্যা হচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *