ভোটের আগে সারদাকাণ্ডে শ্যামল সেন কমিশনের রিপোর্ট প্রকাশের নির্দেশ হাইকোর্টের, এবার কী হবে? - 24 Ghanta Bangla News
Home

ভোটের আগে সারদাকাণ্ডে শ্যামল সেন কমিশনের রিপোর্ট প্রকাশের নির্দেশ হাইকোর্টের, এবার কী হবে?

Spread the love

কেটে গিয়েছে এক যুগ। এতদিন পর সারদা কেলেঙ্কারিতে রাজ্যের গঠিত বিচারপতি শ্যামল সেন কমিশনের আর্থিক হিসেব-নিকেশ সহ যাবতীয় রিপোর্ট প্রকাশ্যে আনার নির্দেশ দিল হাইকোর্ট। ফলে ওই কমিটি বন্ধের প্রায় ১২ বছর পর এবার সারদার বিস্তারিত তথ্য, নথি ও আর্থিক হিসেব নিকেশ প্রকাশ্যে আসতে চলছে। সারদা কেলেঙ্কারির তদন্ত ও আমানতকারীদের টাকা ফেরতের জন্য রাজ্য সরকার ২০১৩ সালে অবসরপ্রাপ্ত বিচারপতি শ্যামল সেনের নেতৃত্বে একটি কমিশন গঠন করে। ওই কমিশন রাজ্যের ঘোষিত ৫০০ কোটির তহবিল থেকে প্রায় ২২৫ কোটি টাকা ফেরত দেয় আমানতকারীদের। সেই কমিশন রাজ্য বন্ধ করার পর তহবিলে থাকা টাকা ও যাবতীয় হিসেব-নিকেশ রাজ্যের কাছে পাঠিয়ে দেয় কমিশন। তার প্রতিলিপি জমা পড়ে কলকাতা হাইকোর্টের কাছেও। তারপর আর সেই রিপোর্ট প্রকাশ্যে আনেনি হাইকোর্ট। এবার সেই রিপোর্ট প্রকাশের নির্দেশ দিল বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *